শনিবার, ৬ জুন ২০২৬
Journalists
শিরোনাম
রাজনীতি নির্বাচন ঘিরে রাজনীতিতে সন্ত্রাসীদের আশ্রয়

নির্বাচন ঘিরে রাজনীতিতে সন্ত্রাসীদের আশ্রয়

চট্টগ্রাম-৮ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহর গণসংযোগের সময় গু-লিতে নি-হত সরওয়ার হোসেন বাবলার সঙ্গে একাধিক দলের রাজনীতিকের ছবি সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এসব ছবি ছড়িয়ে পড়ার পর প্রশ্ন উঠছে, রাজনীতিবিদরা স-ন্ত্রাসীদের কাছে টানছে, নাকি স-ন্ত্রাসীরা রাজনীতিবিদদের?

আইনশৃঙ্খলা বাহিনী ও বিভিন্ন দলের নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, যাদের ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা বেশি, তাদের সঙ্গে সম্পর্ক গড়ে উঠছে স-ন্ত্রাসীদের। 

গু-লিতে নি-হত বাবলা চাঁদাবাজি, অ-স্ত্র, হ-ত্যাসহ ১৫ মামলার আ-সামি ছিলেন। নগর জামায়াতের সাবেক আমির শাহজাহান চৌধুরীসহ ফেসবুকে সরওয়ারের সঙ্গে বিএনপি নেতা আসলাম চৌধুরী, চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবু সুফিয়ান, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক শাকিলা ফারজানার ছবি দেখা গেছে তার সঙ্গে। 

হ-ত্যা, চাঁ-দাবাজি, অ-স্ত্রসহ ১৭ মামলার আরেক আসামি সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদ। তার সঙ্গে বিএনপির নেতা মীর হেলাল উদ্দিনের ছবি রয়েছে। আরেক শীর্ষ সন্ত্রাসী ইসমাইল হোসেন টেম্পু ৩৪ মামলা এবং শহীদুল ইসলাম বুইশ্যা ১৮ মামলার আসামি। তাদের সঙ্গে ছবি আছে বিএনপি নেতা আবু সুফিয়ানের। আগে আওয়ামী লীগ নেতা ও সাবেক মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের সঙ্গে দেখা যেত সিআরবি জোড়া খুনসহ ১৫ মামলার আসামি হেলাল আকবর চৌধুরী বাবরকে। হত্যা, চাঁদাবাজিসহ ১৭ মামলার আসামি আলী আকবর ওরফে ছেঁড়া আকবরকে দেখা যেত আওয়ামী লীগের সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীনের সঙ্গে। 

২০২৪ সালের ২৭ জুলাই গ্রেপ্তার হয়েছিলেন গুলিতে নিহত সারোয়ার বাবলা। ৫ আগস্ট সরকার পতনের পর জামিনে বেরিয়ে নিজেকে যুবদল নেতা পরিচয় দিতে থাকেন। বিএনপি নেতাদের সঙ্গে বিভিন্ন রাজনৈতিক অনুষ্ঠানের ছবি-ভিডিও ফেসবুকে শেয়ার করতেন বাবলা। তবে নগর যুবদল এ বিষয়ে ওই সময় বিবৃতি দিয়ে জানায়, বাবলা যুবদলের কেউ না। 
কারাগারে থাকা অবস্থায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আসলাম চৌধুরীর সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে বাবলার। কারাগার থেকে বেরিয়ে নিজেকে আসলাম চৌধুরীর অনুসারী যুবদল নেতা হিসেবে পরিচয় দিতেন তিনি বলে জানান বিএনপির নেতাকর্মীরা।

খুঁজুন