নিয়মিত ঘুমাবেন যেভাবে
নিয়মিত ঘুমাবেন যেভাবে
অনিদ্রার সমস্যা দীর্ঘস্থায়ী হয়ে গেলে নানা ধরনের শারীরিক জটিলতা দেখা দিতে পারে। সুস্থ থাকতে প্রতিদিন রাতে ৭ থেকে ৮ ঘণ্টার ঘুম জরুরি। অনিদ্রার সমস্যা দূর করার কিছু টিপস জেনে নিন।দুপুরে সামান্য বিশ্রাম নেওয়া জরুরি। এতে শরীর চনমনে থাকে। তবে বিকেল চারটার পর বিশ্রাম নেবেন না। এতে রাতে ঘুমের ব্যাঘাত ঘটতে পারে।ম্যাগনেসিয়াম সমৃদ্ধ খাবার
যেমন বাদাম ও পালং শাক খান। পাতে ভিটামিন বি সমৃদ্ধ খাবারও রাখতে হবে অনিদ্রার সমস্যা থেকে রেহাই চাইলেসারাদিন ঘরে পর্দা টেনে আলোবাতাস আটকে রাখবেন না। দিনের রোদ ও বাতাস রাতের ঘুমের জন্য সহায়ক।অতিরিক্ত চা বা কফি খাবেন না। খেতে হলে বিকেলের পর না খাওয়াই ভালো।রাতে ঘুমানোর অন্তত তিন ঘণ্টা আগে ইয়োগা করতে পারেন।ধূমপানের
অভ্যাস থাকলে ত্যাগ করুন। রাতে শরীরের নিকোটিনের অভাবে অনেক সময় অনিদ্রা জেঁকে বসে।ঘুমানোর সময় মোবাইল ফোন ব্যবহার করবেন না। সম্ভব হলে মোবাইল বিছানাতেই আনবেন না। দূরে কোথাও রাখুন।রাতে ঘুমানোর অন্তত দুই ঘণ্টা আগে ভারি খাবার খান। এতে হজমের সমস্যা ও অ্যাসিডিটি থেকে দূরে থাকতে পারবেন।প্রতিদিন একই সময়ে ঘুমানোর অভ্যাস করুন।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত