মোঃ সিনান তালুকদার - নোবিপ্রবি প্রতিনিধি,
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মৎস্য ও সমুদ্র বিজ্ঞান বিভাগে আনুষ্ঠানিকভাবে পিএইচডির যাত্রা শুরু হয়েছে।
দুইজন শিক্ষার্থী মো: মাহমুদুল হাসান ও মো: মাহবুবুল আলম শাওন-এর পিএইচডি প্রোগ্রামে ভর্তির প্রক্রিয়া সম্পন্ন হওয়ার মধ্য দিয়েই বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মত পিএইচডি প্রোগ্রামের সূচনা হয়।
পিএইচডি প্রোগ্রামে অন্তর্ভুক্ত হওয়া শিক্ষার্থীদ্বয় বিশ্ববিদ্যালয়ের বর্তমানে দায়িত্বপ্রাপ্ত প্রশাসনিক ও আর্থিক প্রধান অধ্যাপক ড: মোহাম্মদ শফিকুল ইসলাম এর সাথে সৌজন্য সাক্ষাত করেন।এসময় আরও উপস্থিত ছিলেন মৎস্য ও সমুদ্র বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড: আবদুল্লাহ আল মামুন ও অন্যান্য শিক্ষকবৃন্দ।
তিনি শিক্ষার্থী ও বিভাগীয় শিক্ষকদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং শিক্ষার্থীদের সার্বিক সফলতা কামনা করেন।
উল্লেখ্য, DANIDA (Danish International Development Agency) এর অর্থায়নে "Climate-resilient aquatic food systems for healthy lives of young women and girls in Bangladesh (AQUAFOOD)" প্রকল্পের আওতায় দুজন শিক্ষার্থীই পূর্ণ শিক্ষাবৃত্তি প্রাপ্ত হবেন।
পিএইচডি প্রোগ্রামের বিষয়ে উক্ত বিভাগের প্রধান অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মামুন বলেন, আমি অত্যন্ত আনন্দিত ফিশারিজ এন্ড মেরিন সাইন্স বিভাগ পিএইচডি প্রোগ্রাম শুরু করল। পিএইচডি গবেষণার মাধ্যমে নোবিপ্রবি উচ্চ শিক্ষা এবং গবেষণায় অনন্য অবদান রাখবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।
নোবিপ্রবিতে পিএইচডি প্রোগ্রামের আনুষ্ঠানিক যাত্রা শুরু
নোবিপ্রবিতে পিএইচডি প্রোগ্রামের আনুষ্ঠানিক যাত্রা শুরু
মোঃ সিনান তালুকদার - নোবিপ্রবি প্রতিনিধি,নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মৎস্য ও সমুদ্র বিজ্ঞান বিভাগে আনুষ্ঠানিকভাবে পিএইচডির যাত্রা শুরু হয়েছে। দুইজন শিক্ষার্থী মো: মাহমুদুল হাসান ও মো: মাহবুবুল আলম শাওন-এর পিএইচডি প্রোগ্রামে ভর্তির প্রক্রিয়া সম্পন্ন হওয়ার মধ্য দিয়েই বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মত পিএইচডি প্রোগ্রামের সূচনা হয়।পিএইচডি প্রোগ্রামে অন্তর্ভুক্ত হওয়া শিক্ষার্থীদ্বয় বিশ্ববিদ্যালয়ের বর্তমানে দায়িত্বপ্রাপ্ত প্রশাসনিক ও আর্থিক প্রধান অধ্যাপক ড:
মোহাম্মদ শফিকুল ইসলাম এর সাথে সৌজন্য সাক্ষাত করেন।এসময় আরও উপস্থিত ছিলেন মৎস্য ও সমুদ্র বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড: আবদুল্লাহ আল মামুন ও অন্যান্য শিক্ষকবৃন্দ। তিনি শিক্ষার্থী ও বিভাগীয় শিক্ষকদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং শিক্ষার্থীদের সার্বিক সফলতা কামনা করেন। উল্লেখ্য, DANIDA (Danish International Development Agency) এর অর্থায়নে "Climate-resilient aquatic food systems for healthy lives of
young women and girls in Bangladesh (AQUAFOOD)" প্রকল্পের আওতায় দুজন শিক্ষার্থীই পূর্ণ শিক্ষাবৃত্তি প্রাপ্ত হবেন।পিএইচডি প্রোগ্রামের বিষয়ে উক্ত বিভাগের প্রধান অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মামুন বলেন, আমি অত্যন্ত আনন্দিত ফিশারিজ এন্ড মেরিন সাইন্স বিভাগ পিএইচডি প্রোগ্রাম শুরু করল। পিএইচডি গবেষণার মাধ্যমে নোবিপ্রবি উচ্চ শিক্ষা এবং গবেষণায় অনন্য অবদান রাখবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত