শনিবার, ৬ জুন ২০২৬
Journalists
শিরোনাম
রাজনীতি নওগাঁর ৬টি আসনের মধ্যে ৫টি আসনে বিএনপি মনোনীত

নওগাঁর ৬টি আসনের মধ্যে ৫টি আসনে বিএনপি মনোনীত

নওগাঁ জেলায় ১১টি উপজেলা মিলে মোট ৬টি আসনের মধ্যে ৫টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। সোমবার সন্ধ্যায় রাজধানী ঢাকার গুলশানে বিএনপি'র দলীয় কার্যালয়ে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর। দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করার পর থেকে প্রার্থীদের নেতা-কর্মী ও সমর্থকদের মাঝে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে। বিএনপি দলীয় ঘোষণা অনুযায়ী নওগাঁ- ১ (পোরশা-নিয়ামতপুর-সাপাহার) আসনে প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন মোস্তাফিজুর রহমান, নওগাঁ-২ (পত্নীতলা-ধামইরহাট) আসনে প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন সামসুজ্জোহা খান জোহা, নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনে প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন ফজলে হুদা বাবুল, নওগাঁ-৪ (মান্দা) আসনে প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন ডাঃ ইকরামুল বারী টিপু ও নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনে প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন এস এম রেজাউল ইসলাম রেজু। এছাড়াও জেলা সদর আসনে এখনো প্রার্থী হিসেবে কারো নাম ঘোষণা করা হয়নি।

খুঁজুন