শহিদুল ইসলাম জি এম মিঠন, স্টাফ রিপোর্টার :
নওগাঁয় বিএনপি'র গণ-মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, মির্জা ফখরুল সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের মুক্তি এবং আওয়ামী সরকারের পদত্যাগ সহ ১০ দফা দাবিতে নওগাঁয় বিএনপি গণ-মিছিল ও সমাবেশ করেছে।
শনিবার দুপুরে নওগাঁ শহরের বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা গণ-মিছিল বের করে কেড়ির মোড় বিএনপির দলীয় কার্যালয়ে এসে জড়ো হয়। এসময় স্লোগানে স্লোগানে মুখর হয়ে উঠে দলীয় কার্যারয়ের সামনের সড়ক। পরে সেখানে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন, নওগাঁ জেলা বিএনপির আহবায়ক আবু বক্কর সিদ্দিক নান্নু, জেলা বিএনপির সাবেক সভপতি ও নওগাঁ পৌর মেয়র নজমুল হক সনি, সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলু, জেলা বিনএনপির সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশ, যুগ্ম আহবায়ক মামুনুর রহমান রিপন, আমিনুল ইসলাম বেলাল প্রমুখ। বক্তারা বলেন, এই অবৈধ সরকার সব কিছুই অবৈধভাবে জোর করে করতে চায়। বিএনপিকে ভয় দেখিয়ে বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের হামলা-মামলা দিয়ে হয়রানি করছে। মিথ্য মামলা দিয়ে তাদের গ্রেফতার করে কারাগারে বন্দি করছে। এভাবে সাধারণ জনগণকে ভয় দেখিয়ে বিএনপিকে প্রতিহত করা যাবে না।
নওগাঁয় বিএনপি'র গণ-মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
নওগাঁয় বিএনপি'র গণ-মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
শহিদুল ইসলাম জি এম মিঠন, স্টাফ রিপোর্টার :নওগাঁয় বিএনপি'র গণ-মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, মির্জা ফখরুল সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের মুক্তি এবং আওয়ামী সরকারের পদত্যাগ সহ ১০ দফা দাবিতে নওগাঁয় বিএনপি গণ-মিছিল ও সমাবেশ করেছে।শনিবার দুপুরে নওগাঁ শহরের বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা গণ-মিছিল বের করে কেড়ির মোড় বিএনপির দলীয় কার্যালয়ে
এসে জড়ো হয়। এসময় স্লোগানে স্লোগানে মুখর হয়ে উঠে দলীয় কার্যারয়ের সামনের সড়ক। পরে সেখানে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।সমাবেশে বক্তব্য রাখেন, নওগাঁ জেলা বিএনপির আহবায়ক আবু বক্কর সিদ্দিক নান্নু, জেলা বিএনপির সাবেক সভপতি ও নওগাঁ পৌর মেয়র নজমুল হক সনি, সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলু, জেলা বিনএনপির সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশ,
যুগ্ম আহবায়ক মামুনুর রহমান রিপন, আমিনুল ইসলাম বেলাল প্রমুখ। বক্তারা বলেন, এই অবৈধ সরকার সব কিছুই অবৈধভাবে জোর করে করতে চায়। বিএনপিকে ভয় দেখিয়ে বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের হামলা-মামলা দিয়ে হয়রানি করছে। মিথ্য মামলা দিয়ে তাদের গ্রেফতার করে কারাগারে বন্দি করছে। এভাবে সাধারণ জনগণকে ভয় দেখিয়ে বিএনপিকে প্রতিহত করা যাবে না।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত