শহিদুল ইসলাম জি এম মিঠন, সিনিয়র রিপোর্টার :
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৪, মান্দা আসনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী অ্যাডভোকেট নাহিদ মোর্শেদ বাবু মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। সোমবার বিকেল ৩ টারদিকে সহকারী রিটার্নিং কর্মকর্তা মান্দা উপজেলা নির্বাহী অফিসার লায়লা আঞ্জুমান বানুর দপ্তর থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি। এ সময় মান্দা উপজেলা আওয়ামী লীগ সহ এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা তার সঙ্গে উপস্থিত ছিলেন। নৌকা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট নাহিদ মোর্শেদ বাবু মান্দা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করছেন।
এর আগে দীর্ঘ দিন তিনি মান্দা উপজেলা যুবলীগের সভাপতির দায়িত্ব পালন করেন। উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেতে বর্তমান সাংসদ মুহা. ইমাজ উদ্দিন প্রামাণিক এমপি, মান্দা উপজেলা চেয়ারম্যান এমদাদুল হক মোল্লা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নাজিম উদ্দিন মন্ডল, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাহিদ মোর্শেদ বাবু, উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আবদুল মান্নান ও শেখ আবদুল লতিফ, জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক ব্রহানী সুলতান মামুদ গামা, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবুল কালাম আজাদ, এমপি পুত্র সেফায়েত জামিল প্রামাণিক সৌরভ, নওগাঁ জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক আবদুল বাকী, উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য সুলতান মাহমুদ রায়হান, আফজাল হোসেন ও আতাউর রহমান মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন। এদের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাহিদ মোর্শেদ বাবু দলীয় মনোনয়ন নৌকা প্রতিক পেয়েছেন।
নওগাঁয় নৌকার প্রার্থী নাহিদ মোর্শেদ বাবুর মনোনয়নপত্র সংগ্রহ
নওগাঁয় নৌকার প্রার্থী নাহিদ মোর্শেদ বাবুর মনোনয়নপত্র সংগ্রহ
শহিদুল ইসলাম জি এম মিঠন, সিনিয়র রিপোর্টার :আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৪, মান্দা আসনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী অ্যাডভোকেট নাহিদ মোর্শেদ বাবু মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। সোমবার বিকেল ৩ টারদিকে সহকারী রিটার্নিং কর্মকর্তা মান্দা উপজেলা নির্বাহী অফিসার লায়লা আঞ্জুমান বানুর দপ্তর থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি। এ সময় মান্দা উপজেলা আওয়ামী লীগ সহ এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা তার সঙ্গে উপস্থিত ছিলেন। নৌকা প্রতীকের প্রার্থী
অ্যাডভোকেট নাহিদ মোর্শেদ বাবু মান্দা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করছেন। এর আগে দীর্ঘ দিন তিনি মান্দা উপজেলা যুবলীগের সভাপতির দায়িত্ব পালন করেন। উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেতে বর্তমান সাংসদ মুহা. ইমাজ উদ্দিন প্রামাণিক এমপি, মান্দা উপজেলা চেয়ারম্যান এমদাদুল হক মোল্লা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নাজিম উদ্দিন মন্ডল, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাহিদ মোর্শেদ বাবু, উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আবদুল মান্নান ও
শেখ আবদুল লতিফ, জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক ব্রহানী সুলতান মামুদ গামা, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবুল কালাম আজাদ, এমপি পুত্র সেফায়েত জামিল প্রামাণিক সৌরভ, নওগাঁ জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক আবদুল বাকী, উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য সুলতান মাহমুদ রায়হান, আফজাল হোসেন ও আতাউর রহমান মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন। এদের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাহিদ মোর্শেদ বাবু দলীয় মনোনয়ন নৌকা প্রতিক পেয়েছেন।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত