শহিদুল ইসলাম জি এম মিঠন :
প্রথমবারের মতো সরকারিভাবে ঘোষণার পর নওগাঁয়
উদযাপিত হলো জাতীয় শিক্ষক দিবস। এ দিবস উপলক্ষে নওগাঁয় র্যালি,
আলোচনা সভা, পুরস্কার বিতরণ, স্কুলে-স্কুলে
বৃক্ষ রোপণ কর্মসূচি সহ বিভিন্ন আয়োজন করা হয়েছে। এ বছরে শিক্ষক দিবসে প্রতিপাদ্য
বিষয় নির্ধারণ করা হয়েছে ‘শিক্ষকদের হাত ধরে শিক্ষা ব্যবস্থার রুপান্তর
শুরু’। জাতীয়
শিক্ষক দিবসটি সফল ভাবে সম্পন্ন করতে জেলা শিক্ষা অফিসার মোঃ লুৎফর রহমান জেলার ১১
টি উপজেলা শিক্ষা অফিসারগণকে নির্দেশনা দিয়েছিলেন। সে মোতাবেক জেলার ১১টি উপজেলা
শিক্ষা অফিসারগণ নিজ উপজেলায় অবস্থিত প্রতিষ্ঠান প্রধানগণকে "শিক্ষকদের"
নিয়ে উপজেলা সদরে র্যালী ও সমাবেশ করেন। জানা
যায়, শিক্ষক দিবস উদযাপন উপলক্ষে নওগাঁ সদরে শিক্ষা
অফিসার, অধ্যক্ষ ও বিভিন্ন স্কুল কলেজ এর শিক্ষকদের নিয়ে
বৃহস্পতিবার সকাল ৯টায় নওগাঁ জেলা স্কুল থেকে র্যালী
বের হয়ে উপজেলা চত্ত্বর ঘুরে নওগাঁ সরকারী ডিগ্রি কলেজে গিয়ে শেষ হয়। র্যালী শেষে
সকাল ১০ টায় নওগাঁ সরকারি ডিগ্রি কলেজের অডিটোরিয়ামে শিক্ষকদের নিয়ে এক সমাবেশ
অনুষ্ঠিত হয়।এ সমাবেশ চলে দুপুর ১টা পর্যন্ত। উক্ত
সমাবেশে নওগাঁ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ নাজমুল হাসানের সভাপতিত্বে ও
দর্শন বিভাগের সহকারী অধ্যাপক সাবরিন নাহার এবং অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক
মোঃ আব্দুস সালামের সঞ্চালনায় শিক্ষা ব্যবস্থায় শিক্ষকদের বেতন বৈষম্য, অবকাঠামো
উন্নয়ন, কিভাবে শিক্ষার্থীদের পাঠে আরো বেশি আকৃষ্ট করা
যায় তা সহ বিভিন্ন দিক নিয়ে বক্তব্য রাখেন বক্তারা। সমাবেশে
আরো বক্তব্য রাখেন, জেলা শিক্ষা অফিসার মোঃ লুৎফর রহমান, জেলা
প্রাথমিক শিক্ষা অফিসার সিদ্দিক মোঃ ইউসুফ রেজা, সরকারি
বি এম কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ মনির উদ্দিন মন্ডল, আস্তানমোল্লা
ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ মাহবুবুল ইসলাম, নামাজগর
গাউসুল আযম কামিল মাদ্রাসা অধ্যক্ষ মোঃ আদম আলী, নওগাঁ
ইসলামীয়া নওগাঁ জিলা স্কুলের প্রধান শিক্ষক মোঃ আব্দুল আজিজ, খিদিরপুর
উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ শহীদ মোঃ শরীফ, নওগাঁ
ইসলামীয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মোঃ হাফিজুর রহমান প্রমুখ।
নওগাঁয় পালিত হলো "জাতীয় শিক্ষক দিবস"
নওগাঁয় পালিত হলো "জাতীয় শিক্ষক দিবস"
শহিদুল ইসলাম জি এম মিঠন : প্রথমবারের মতো সরকারিভাবে ঘোষণার পর নওগাঁয় উদযাপিত হলো জাতীয় শিক্ষক দিবস। এ দিবস উপলক্ষে নওগাঁয় র্যালি, আলোচনা সভা, পুরস্কার বিতরণ, স্কুলে-স্কুলে বৃক্ষ রোপণ কর্মসূচি সহ বিভিন্ন আয়োজন করা হয়েছে। এ বছরে শিক্ষক দিবসে প্রতিপাদ্য বিষয় নির্ধারণ করা হয়েছে ‘শিক্ষকদের হাত ধরে শিক্ষা ব্যবস্থার রুপান্তর শুরু’। জাতীয় শিক্ষক দিবসটি সফল ভাবে সম্পন্ন করতে জেলা শিক্ষা অফিসার মোঃ লুৎফর রহমান জেলার ১১ টি উপজেলা শিক্ষা অফিসারগণকে নির্দেশনা দিয়েছিলেন। সে মোতাবেক জেলার ১১টি উপজেলা শিক্ষা অফিসারগণ নিজ উপজেলায় অবস্থিত প্রতিষ্ঠান প্রধানগণকে "শিক্ষকদের" নিয়ে উপজেলা সদরে র্যালী ও সমাবেশ করেন।
জানা যায়, শিক্ষক দিবস উদযাপন উপলক্ষে নওগাঁ সদরে শিক্ষা অফিসার, অধ্যক্ষ ও বিভিন্ন স্কুল কলেজ এর শিক্ষকদের নিয়ে বৃহস্পতিবার সকাল ৯টায় নওগাঁ জেলা স্কুল থেকে র্যালী বের হয়ে উপজেলা চত্ত্বর ঘুরে নওগাঁ সরকারী ডিগ্রি কলেজে গিয়ে শেষ হয়। র্যালী শেষে সকাল ১০ টায় নওগাঁ সরকারি ডিগ্রি কলেজের অডিটোরিয়ামে শিক্ষকদের নিয়ে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।এ সমাবেশ চলে দুপুর ১টা পর্যন্ত। উক্ত সমাবেশে নওগাঁ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ নাজমুল হাসানের সভাপতিত্বে ও দর্শন বিভাগের সহকারী অধ্যাপক সাবরিন নাহার এবং অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মোঃ আব্দুস সালামের সঞ্চালনায় শিক্ষা ব্যবস্থায় শিক্ষকদের বেতন বৈষম্য, অবকাঠামো
উন্নয়ন, কিভাবে শিক্ষার্থীদের পাঠে আরো বেশি আকৃষ্ট করা যায় তা সহ বিভিন্ন দিক নিয়ে বক্তব্য রাখেন বক্তারা। সমাবেশে আরো বক্তব্য রাখেন, জেলা শিক্ষা অফিসার মোঃ লুৎফর রহমান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সিদ্দিক মোঃ ইউসুফ রেজা, সরকারি বি এম কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ মনির উদ্দিন মন্ডল, আস্তানমোল্লা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ মাহবুবুল ইসলাম, নামাজগর গাউসুল আযম কামিল মাদ্রাসা অধ্যক্ষ মোঃ আদম আলী, নওগাঁ ইসলামীয়া নওগাঁ জিলা স্কুলের প্রধান শিক্ষক মোঃ আব্দুল আজিজ, খিদিরপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ শহীদ মোঃ শরীফ, নওগাঁ ইসলামীয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মোঃ হাফিজুর রহমান প্রমুখ।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত