শনিবার, ৬ জুন ২০২৬
Journalists
শিরোনাম
শিক্ষা নওগাঁয শিক্ষা কর্মকর্তাকে বিদায় সংবর্ধণা

নওগাঁয শিক্ষা কর্মকর্তাকে বিদায় সংবর্ধণা

শহিদুল ইসলাম জি এম মিঠন :

নওগাঁর রাণীনগর উপজেলা শিক্ষা কর্মকর্তা বেলায়েত হোসেন কে অবসর জণিত বিদায় সংবর্ধণা দেওয়া হয়েছে। প্রধান শিক্ষকদের মাসিক সভা শেষে মঙ্গলবার দুপূরে উপজেলা পরিষদ হল রুমে এই  সংবর্ধণা প্রদান করা হয় । রাণীনগর উপজেলা প্রাথমিক শিক্ষা সমিতির আয়োজনে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু । 

অনুষ্ঠানে রাণীনগর ইউআরসি ইনিট্রাক্টর মনিরুজ্জামান, সহকারি উপজেলা শিক্ষা কর্মকর্তা আবু রায়হান, সাইদুর রহমান, জয়ন্ত কুমার সরকার,  উপজেলা প্রাথমিক শিক্ষা সমিতির সভাপতি শাহানা ফেরদৌস সহ অন্যরা । এ সময় সমিতির নেতৃবৃন্দ, প্রধান শিক্ষক, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকগণ উপস্তিত ছিলেন।

খুঁজুন