নড়াইল সংবাদদাতা:
গাউছুল আজম মাসুমকে সভাপতি ও খোকন সাহাকে সাধারণ সম্পাদক করে নড়াইল জেলা যুবলীগের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (২৮ মে) যুবলীগের দফতর সম্পাদক মোস্তাফিজুর রহমান মাসুদের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
যুবলীগের কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী নড়াইল জেলা যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলনে দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে সংগঠনের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল যৌথভাবে নড়াইল জেলা যুবলীগের আংশিক কমিটি ঘোষণা করেছেন।
এ কমিটিকে আগামী ৯০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রে জমা দেওয়ার নির্দেশ প্রদান করা হয়েছে বলে উল্লেখ করা হয় সংবাদ বিজ্ঞপ্তিতে।
নড়াইল জেলা যুবলীগের সভাপতি মাসুম, সাধারণ সম্পাদক খোকন
নড়াইল জেলা যুবলীগের সভাপতি মাসুম, সাধারণ সম্পাদক খোকন
নড়াইল সংবাদদাতা:গাউছুল আজম মাসুমকে সভাপতি ও খোকন সাহাকে সাধারণ সম্পাদক করে নড়াইল জেলা যুবলীগের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।মঙ্গলবার (২৮ মে) যুবলীগের দফতর সম্পাদক মোস্তাফিজুর রহমান মাসুদের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে
এ তথ্য জানানো হয়। যুবলীগের কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী নড়াইল জেলা যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলনে দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে সংগঠনের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল
যৌথভাবে নড়াইল জেলা যুবলীগের আংশিক কমিটি ঘোষণা করেছেন।এ কমিটিকে আগামী ৯০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রে জমা দেওয়ার নির্দেশ প্রদান করা হয়েছে বলে উল্লেখ করা হয় সংবাদ বিজ্ঞপ্তিতে।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত