রবিবার, ৭ জুন ২০২৬
Journalists
শিরোনাম
রাজনীতি অগ্নিসন্ত্রাসীরা আবারও এক হচ্ছে

অগ্নিসন্ত্রাসীরা আবারও এক হচ্ছে

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বিএনপির এক নেত্রীর বক্তব্যের প্রেক্ষিতে সাভারসহ বিভিন্ন জায়গায় বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এই অগ্নিসন্ত্রাসীরা আবারও নানা ষড়যন্ত্রের জন্য এক হচ্ছে। বাংলাদেশের মানুষ তাদের চিনে ফেলেছে। বাংলাদেশের মানুষ তাদের ওপর থেকে মুখ ফিরিয়ে নিয়েছে।

রাজধানীর তেজগাঁওয়ে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

বিএনপিকে উদ্দেশ্য করে আসাদুজ্জামান খান কামাল বলেন, নির্বাচনকে তারা ভয় পায়, তারা নির্বাচন করতে চায় না। নির্বাচন বানচাল করার জন্য তারা নানা ধরনের পাঁয়তারা করবেসেটাই স্বাভাবিক। কিন্তু বাংলাদেশের মানুষ তাদের উপযুক্ত জবাব দেবে। নির্বাচনের মাধ্যমে আবারও বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন শেখ হাসিনা, তাকে ভোটের মাধ্যমে নির্বাচিত করতে অধীর আগ্রহে জনগণ অপেক্ষা করছে।

তিনি আরো বলেন, আওয়ামী লীগ কোনো দিনই ষড়যন্ত্রে বিশ্বাস করে না, আওয়ামী লীগ কখনো পেশি শক্তিতে বিশ্বাস করে না, আওয়ামী লীগ কখনো গান-পাওয়ারে বিশ্বাস করে না, আওয়ামী লীগ বিশ্বাস করে জনগণের শক্তিতে, আওয়ামী লীগ বিশ্বাস করে জনগণের মেনডেটে।

খুঁজুন