রবিবার, ৭ জুন ২০২৬
Journalists
শিরোনাম
রাজনীতি অসুস্থ মির্জা ফখরুল, হাসপাতালে ভর্তি

অসুস্থ মির্জা ফখরুল, হাসপাতালে ভর্তি

সিঙ্গাপুরে চিকিৎসা করিয়ে দেশে ফেরার চার দিনের মাথায় হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে নিজের চেম্বারে হঠাৎ অসুস্থ বোধ করেন তিনি। এরপর দুপুরে তাকে নেয়া হয় পাশের ইউনাইটেড হাসপাতালে।

গত ১৫ জানুয়ারি তিনি অসুস্থতা নিয়ে এভার কেয়ার হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সে সময় তিনি হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধায়নে ছিলন।

বিএনপির ভাইস চেয়ারম্যান এজেডএম জাহিদ হোসেন বলেন, “তার (মির্জা ফখরুল) কিছু পরীক্ষা-নিরীক্ষা করাতে হবে। চিকিৎসকরা তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখবেন। সেজন্য মহাসচিবকে হাসপাতালে ভর্তি করা হবে।”

উল্লেখ্য, ৭৫ বছর বয়সী এই রাজনীতিকের উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস রয়েছে। মাঝে দুইবার তিনি কোভিডেও আক্রান্তও হয়েছেন।সে সময় হাসপাতালে ভর্তির দুই দিন পর বাসায় ফেরেন বিএনপি মহাসচিব।  এরপর ১০ ফেব্রুয়ারি সস্ত্রীক যান সিঙ্গাপুর। সেখানকার ন্যাশনাল ইউনির্ভাসিটি হসপিটালে (এনইউএইচ) চিকিৎসা শেষে দেশে আসেন ১৬ ফেব্রুয়ারি।

খুঁজুন