ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নবীন এক ছাত্রীকে নির্যাতনের ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থীর বক্তব্য শোনার জন্য ক্যাম্পাসে ডেকেছে সংশ্লিষ্ট হল প্রশাসন। দেশরত্ন শেখ হাসিনা হল প্রশাসন শনিবার দুপুর ১১টায় তাদের অফিসে দেখা করতে বলেছেন। শুক্রবার রাতে বিষয়টি নিশ্চিত করেন ভুক্তভোগী ওই শিক্ষার্থী।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের দেশরত্ন শেখ হাসিনা হলের প্রভোস্ট ড. শামসুল আলম বলেন, আমাদের হল প্রশাসনের পক্ষ থেকেও একটি তদন্ত কমিটি করা হয়েছে। ওই কমিটি তদন্ত প্রক্রিয়ার অংশ হিসেবে ভিক্টিমকে ডেকেছে।
জানতে চাইলে ভুক্তভোগী শিক্ষার্থী বলেন, মামা এবং বাবার সঙ্গে তিনি শনিবার সকালে ক্যাম্পাসে আসবেন। ক্যাম্পাসে এসে প্রথমে উপাচার্যের সঙ্গে দেখা করবেন। পরে প্রয়োজনমত সংশ্লিষ্ট সকলের সঙ্গে কথা বলবেন।
ওই ছাত্রী আরও বলেন, শারীরিক ও মানসিকভাবে দুর্বল হয়ে পড়েছি। চিকিৎসকের পরামর্শে বর্তমানে বাড়িতে থেকে ওষুধ সেবন করছি। তবে শারীরিকভাবে বেশি দুর্বল হয়ে পড়েছি।
এদিকে ভুক্তভোগীকে নিরাপত্তা দিতে হাইকোর্টের আদেশ পাওয়ার পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ভুক্তভোগী শিক্ষার্থীকে নিরাপত্তার ব্যাপারে আশ্বস্ত করেছেন। নিরাপত্তার ব্যাপারে আশ্বস্ত হয়ে, শনিবার পাবনা থেকে সকালে ক্যাম্পাসে আসার সিদ্ধান্ত নেন ওই শিক্ষার্থী।
ক্যাম্পাসের প্রধান ফটকে ভুক্তভোগী বাস থেকে নামার সঙ্গে সঙ্গে ইবি থানা পুলিশ ও প্রক্টরিয়াল বডি ভুক্তভোগীর নিরাপত্তা দেবে। ক্যাম্পাস এরিয়ায় ভুক্তভোগীকে সার্বক্ষণিক নিরাপত্তা দেবে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহাদাৎ হোসেন আজাদ বলেন, ভুক্তভোগীকে কুষ্টিয়া আসার সঙ্গে সঙ্গে আমাকে জানাতে বলেছি। আমার দায়িত্ব হলো তাকে নিরাপত্তা দেওয়া। আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ নিরাপত্তা দেব।
উল্লেখ্য, গত রবিবার রাতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসভাপতি সানজিদা চৌধুরীর নেতৃত্বে তার অনুসারীরা নির্যাতন চালিয়েছে এক নবীন শিক্ষার্থীকে। নির্যাতনের সময় তাকে বিবস্ত্র করে ভিডিও ধারণ, গালাগাল এবং এই ঘটনা কাউকে জানালে মেরে ফেলার হুমকি দেওয়া হয়।
অভিযুক্ত দুইজন আদালতের নির্দেশে ক্যাম্পাস ছেড়েছে
অভিযুক্ত দুইজন আদালতের নির্দেশে ক্যাম্পাস ছেড়েছে
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নবীন এক ছাত্রীকে নির্যাতনের ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থীর বক্তব্য শোনার জন্য ক্যাম্পাসে ডেকেছে সংশ্লিষ্ট হল প্রশাসন। দেশরত্ন শেখ হাসিনা হল প্রশাসন শনিবার দুপুর ১১টায় তাদের অফিসে দেখা করতে বলেছেন। শুক্রবার রাতে বিষয়টি নিশ্চিত করেন ভুক্তভোগী ওই শিক্ষার্থী।এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের দেশরত্ন শেখ হাসিনা হলের প্রভোস্ট ড. শামসুল আলম বলেন, আমাদের হল প্রশাসনের পক্ষ থেকেও একটি তদন্ত কমিটি করা হয়েছে। ওই কমিটি তদন্ত প্রক্রিয়ার অংশ হিসেবে ভিক্টিমকে ডেকেছে।জানতে চাইলে ভুক্তভোগী শিক্ষার্থী বলেন, মামা এবং বাবার সঙ্গে তিনি শনিবার সকালে ক্যাম্পাসে
আসবেন। ক্যাম্পাসে এসে প্রথমে উপাচার্যের সঙ্গে দেখা করবেন। পরে প্রয়োজনমত সংশ্লিষ্ট সকলের সঙ্গে কথা বলবেন।ওই ছাত্রী আরও বলেন, শারীরিক ও মানসিকভাবে দুর্বল হয়ে পড়েছি। চিকিৎসকের পরামর্শে বর্তমানে বাড়িতে থেকে ওষুধ সেবন করছি। তবে শারীরিকভাবে বেশি দুর্বল হয়ে পড়েছি।এদিকে ভুক্তভোগীকে নিরাপত্তা দিতে হাইকোর্টের আদেশ পাওয়ার পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ভুক্তভোগী শিক্ষার্থীকে নিরাপত্তার ব্যাপারে আশ্বস্ত করেছেন। নিরাপত্তার ব্যাপারে আশ্বস্ত হয়ে, শনিবার পাবনা থেকে সকালে ক্যাম্পাসে আসার সিদ্ধান্ত নেন ওই শিক্ষার্থী।ক্যাম্পাসের প্রধান ফটকে ভুক্তভোগী বাস থেকে নামার সঙ্গে সঙ্গে ইবি থানা পুলিশ ও প্রক্টরিয়াল
বডি ভুক্তভোগীর নিরাপত্তা দেবে। ক্যাম্পাস এরিয়ায় ভুক্তভোগীকে সার্বক্ষণিক নিরাপত্তা দেবে বিশ্ববিদ্যালয় প্রশাসন।এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহাদাৎ হোসেন আজাদ বলেন, ভুক্তভোগীকে কুষ্টিয়া আসার সঙ্গে সঙ্গে আমাকে জানাতে বলেছি। আমার দায়িত্ব হলো তাকে নিরাপত্তা দেওয়া। আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ নিরাপত্তা দেব।উল্লেখ্য, গত রবিবার রাতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসভাপতি সানজিদা চৌধুরীর নেতৃত্বে তার অনুসারীরা নির্যাতন চালিয়েছে এক নবীন শিক্ষার্থীকে। নির্যাতনের সময় তাকে বিবস্ত্র করে ভিডিও ধারণ, গালাগাল এবং এই ঘটনা কাউকে জানালে মেরে ফেলার হুমকি দেওয়া হয়।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত