শনিবার, ৬ জুন ২০২৬
Journalists
শিরোনাম
শিক্ষা পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন অব কালিহাতি"এর নতুন কমিটি ঘোষণা

পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন অব কালিহাতি"এর নতুন কমিটি ঘোষণা

‎ মাভাবিপ্রবি প্রতিনিধি :

‎টাংগাইলের কালিহাতি উপজেলার  শিক্ষার্থীদের নিয়ে গঠিত "পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন অব কালিহাতি (PUSAK)"-এর ২০২৫-২৬ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। 

‎নবগঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আশরাফুল খান এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোঃ এরশাদ।

‎এছাড়াও কমিটিতে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের  শিক্ষার্থী হাসানুজ্জামান ফারুক,জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাজমুল সাগর,ও  মাভাবিপ্রবির মরিয়ম আক্তার মিম।যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ওবায়দুল শিকদার , মাভাবিপ্রবির মির্জা জিসান ও বাকৃবির ইসরাত জাহান রিমু ।  সংগঠনিক সম্পাদক পদে রয়েছেন রুয়েটের শিক্ষার্থী মোঃ আব্দুর রহমান , ঢাবির শিহাব শরার ,জবির হাসিবুল হাসান, মাভাবিপ্রবির ইসরাত জাহান ঈশা  ও ঢাবির রিমন তালুকদার । এছাড়াও দপ্তর সম্পাদক হয়েছে ঢাবির সোহেল রানা, অর্থ সম্পাদক হয়েছে টাঙ্গাইল মেডিকেল কলেজের শিক্ষার্থী রোমাইসা জাহান, প্রচার সম্পাদক শেকৃবির আল ইমরান  এবং সাংস্কৃতিক সম্পাদক ঢাবিরজায়েদা ইসলাম ।
‎কার্যকরী সদস্য হিসেবে রয়েছে তাওহীদ (মাভাবিপ্রবি),সোয়াইব রহমান(ঢাবি), শাহাব হোসাইন(ঢাবি),গোলাম রাব্বি সোহেল ও রাকিব হাসান(হাবিপ্রবি)।

‎নবগঠিত কমিটি ঘোষণার পর সভাপতি আশরাফুল খান বলেন, “PUSAK সবসময় কালিহাতির শিক্ষার্থীদের পাশে থেকেছে। আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে শিক্ষার্থীদের কল্যাণে অবদান রাখব। সকলের কাছে দোয়া চাই।"

‎সাধারণ সম্পাদক মোঃ এরশাদ বলেন, “আমাদের লক্ষ্য হবে একদিকে কালিহাতির শিক্ষার্থীদের নেটওয়ার্ক শক্তিশালী করা, অন্যদিকে সমাজসেবামূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখা। এছাড়াও কালিহাতির শিক্ষা, সংস্কৃতি এবং সামাজিক পরিবর্তনে অগ্রণী ভূমিকা পালনে বদ্ধপরিকর পুসাক।পুসাককে এগিয়ে নিতে সকলের সহযোগিতা কামনা করছি।"

‎উল্লেখ্য যে পূর্ববর্তী কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইসমাইল হোসেন সিরাজী এবং সাধারণ সম্পাদক  শফিকুল ইসলাম সিয়াম(শেকৃবি)।

খুঁজুন