জহিরুল কবির আমজাদ :তত্ত্বাবধায়ক সরকার ছাড়া বিএনপি নির্বাচনে যাবে না বলে বিএনপির মহাসচিবের মন্তব্যের জবাবে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, পাকিস্তান ছাড়া পৃথিবীর কোথাও তত্ত্বাবধায়ক সরকার নাই। উনারা পাকিস্তানকে কেনো এত অনুকরণ করেন, সেটাই হচ্ছে আমার প্রশ্ন।
বন্দরনগরী চট্টগ্রামের দেওয়ানজী পুকুরপাড়ের বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।
সিঙ্গাপুর থেকে চিকিৎসা নিয়ে দেশে ফেরার পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেছেন এই সরকারের অধীনে কোনো নির্বাচনেই তাদের আস্থা নেই। তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই তারা নির্বাচনে যাবে। শুক্রবার মির্জা ফখরুলের মন্তব্য নিয়ে প্রশ্ন করা হয় তথ্যমন্ত্রীর কাছে। জবাবে হাছান মাহমুদ বলেন, 'মির্জা ফখরুল সাহেব একজন শিক্ষিত মানুষ হয়ে মুর্খের মতো বারবার সরকারের অধীনে নির্বাচন কেন বলেন? সেটাই হচ্ছে আমার প্রশ্ন।
হাছান মাহমুদ বলেন, নির্বাচন হয় নির্বাচন কমিশনের অধীনে। সরকার তখন শুধু ফ্যাসিলিটেটরের ভূমিকা পালন করে। নির্বাচনকালীন যে সরকার দায়িত্বে থাকে, পুলিশের একজন কনস্টেবল বদলি করারও ক্ষমতা তাদের থাকে না। সেই নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ যেমন একটি পক্ষ, বিএনপিও একটা পক্ষ। আমরা সবাই নির্বাচন কমিশনের অধীনে নির্বাচনে অংশগ্রহণ করি।
বাংলাদেশে আর কখনো তত্ত্বাবধায়ক সরকার হবে না জানিয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ভারত, অস্ট্রেলিয়া, জাপান, যুক্তরাজ্য, কন্টিনেন্টাল ইউরোপের বিভিন্ন দেশসহ সমস্ত সংসদীয় গণতন্ত্রের দেশে যেভাবে নির্বাচন হয়, সেভাবেই বাংলাদেশে নির্বাচন হবে।
পাকিস্তানের আদলে স্বপ্ন দেখে কোনো লাভ নেই কথাটি পুনর্ব্যক্ত করে তথ্যমন্ত্রী বলেন, চলতি সরকারই নির্বাচনকালীন সরকারের দায়িত্ব পালন করবে।
পাকিস্তানের আদলে স্বপ্ন দেখে কোনো লাভ নেই
পাকিস্তানের আদলে স্বপ্ন দেখে কোনো লাভ নেই
জহিরুল কবির আমজাদ :তত্ত্বাবধায়ক সরকার ছাড়া বিএনপি নির্বাচনে যাবে না বলে বিএনপির মহাসচিবের মন্তব্যের জবাবে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, পাকিস্তান ছাড়া পৃথিবীর কোথাও তত্ত্বাবধায়ক সরকার নাই। উনারা পাকিস্তানকে কেনো এত অনুকরণ করেন, সেটাই হচ্ছে আমার প্রশ্ন।বন্দরনগরী চট্টগ্রামের দেওয়ানজী পুকুরপাড়ের বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।সিঙ্গাপুর থেকে চিকিৎসা নিয়ে দেশে ফেরার পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেছেন এই সরকারের অধীনে কোনো নির্বাচনেই তাদের আস্থা নেই।
তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই তারা নির্বাচনে যাবে। শুক্রবার মির্জা ফখরুলের মন্তব্য নিয়ে প্রশ্ন করা হয় তথ্যমন্ত্রীর কাছে। জবাবে হাছান মাহমুদ বলেন, 'মির্জা ফখরুল সাহেব একজন শিক্ষিত মানুষ হয়ে মুর্খের মতো বারবার সরকারের অধীনে নির্বাচন কেন বলেন? সেটাই হচ্ছে আমার প্রশ্ন।হাছান মাহমুদ বলেন, নির্বাচন হয় নির্বাচন কমিশনের অধীনে। সরকার তখন শুধু ফ্যাসিলিটেটরের ভূমিকা পালন করে। নির্বাচনকালীন যে সরকার দায়িত্বে থাকে, পুলিশের একজন কনস্টেবল বদলি করারও ক্ষমতা তাদের থাকে না। সেই নির্বাচনে
বাংলাদেশ আওয়ামী লীগ যেমন একটি পক্ষ, বিএনপিও একটা পক্ষ। আমরা সবাই নির্বাচন কমিশনের অধীনে নির্বাচনে অংশগ্রহণ করি।বাংলাদেশে আর কখনো তত্ত্বাবধায়ক সরকার হবে না জানিয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ভারত, অস্ট্রেলিয়া, জাপান, যুক্তরাজ্য, কন্টিনেন্টাল ইউরোপের বিভিন্ন দেশসহ সমস্ত সংসদীয় গণতন্ত্রের দেশে যেভাবে নির্বাচন হয়, সেভাবেই বাংলাদেশে নির্বাচন হবে।পাকিস্তানের আদলে স্বপ্ন দেখে কোনো লাভ নেই কথাটি পুনর্ব্যক্ত করে তথ্যমন্ত্রী বলেন, চলতি সরকারই নির্বাচনকালীন সরকারের দায়িত্ব পালন করবে।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত