সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতি, জুলাই জাতীয় সনদের ভিত্তিতে নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে জামায়াতে ইসলামীসহ সাতটি দলের আন্দোলন গণতন্ত্রের জন্য শুভ নয়। আলোচনা চলা অবস্থায় এই ধরনের কর্মসূচির মানে অহেতুক চাপ সৃষ্টি করা বলে মনে করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিন বলেন, ‘আমার মনে হয়, এ ধরনের কর্মসূচির কোনো প্রয়োজন ছিল না। কারণ আলোচনা এখনো শেষ হয়নি।
আলোচনা চলা অবস্থায় এই ধরনের কর্মসূচি সঠিক সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে শুভ নয়।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের এসব কথা বলেন মির্জা ফখরুল। তিনি এ দিন সিঙ্গাপুর থেকে চিকিৎসা নিয়ে দেশে ফেরেন। এ সময় মির্জা ফখরুল তাঁর দল পিআরের পক্ষে নেই বলে জানান।
আলোচনার টেবিলে সমাধান হচ্ছে না বলেই রাজপথে যাওয়া হয়েছে, জামায়াতের সেক্রেটারি জেনারেলের এমন বক্তব্যের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে মির্জা ফখরুল বলেন, ‘আমার পাল্টা প্রশ্ন, এভাবে রাজপথে এলে সমাধান হয়ে যাবে? আমরা এখন পর্যন্ত সবচেয়ে বড় রাজনৈতিক দল, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। আমরা এই পরিবর্তনের পর (৫ আগস্টের পর) এখন পর্যন্ত কোনো দাবিতে রাজপথে যাইনি। আলোচনার মাধ্যমেই সব কিছুর সমাধান করতে চাচ্ছি। আমার বিশ্বাস, এটা আলোচনার মাধ্যমেই শেষ হবে।
’ পিআর নিয়ে মির্জা ফখরুল বলেন, ‘এ বিষয়ে আমাদের অবস্থান পরিষ্কার। আমরা পিআরের পক্ষে নই। বাংলাদেশে পিআরের কোনো প্রয়োজনীয়তা নেই। জুলাই সনদ নিয়ে আলোচনা চলছে। অনেক বিষয়ে আমরা একমত হয়েছি।
এখানে যেটাই করা হোক, জনগণের সমর্থন সবচেয়ে বেশি প্রয়োজন। তাদের সমর্থন আসে সংসদের মাধ্যমে।’ এ সময় তিনি আরো বলেন, ‘আমরা কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে নই।
পিআর পদ্ধতি নিয়ে সাতটি দলের আন্দোলন গণতন্ত্রের জন্য শুভ নয়
পিআর পদ্ধতি নিয়ে সাতটি দলের আন্দোলন গণতন্ত্রের জন্য শুভ নয়
সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতি, জুলাই জাতীয় সনদের ভিত্তিতে নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে জামায়াতে ইসলামীসহ সাতটি দলের আন্দোলন গণতন্ত্রের জন্য শুভ নয়। আলোচনা চলা অবস্থায় এই ধরনের কর্মসূচির মানে অহেতুক চাপ সৃষ্টি করা বলে মনে করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিন বলেন, ‘আমার মনে হয়, এ ধরনের কর্মসূচির কোনো প্রয়োজন ছিল না। কারণ আলোচনা এখনো শেষ হয়নি।আলোচনা চলা অবস্থায় এই ধরনের কর্মসূচি সঠিক সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে শুভ নয়।গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের
এসব কথা বলেন মির্জা ফখরুল। তিনি এ দিন সিঙ্গাপুর থেকে চিকিৎসা নিয়ে দেশে ফেরেন। এ সময় মির্জা ফখরুল তাঁর দল পিআরের পক্ষে নেই বলে জানান।আলোচনার টেবিলে সমাধান হচ্ছে না বলেই রাজপথে যাওয়া হয়েছে, জামায়াতের সেক্রেটারি জেনারেলের এমন বক্তব্যের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে মির্জা ফখরুল বলেন, ‘আমার পাল্টা প্রশ্ন, এভাবে রাজপথে এলে সমাধান হয়ে যাবে? আমরা এখন পর্যন্ত সবচেয়ে বড় রাজনৈতিক দল, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। আমরা এই পরিবর্তনের পর (৫ আগস্টের পর) এখন পর্যন্ত
কোনো দাবিতে রাজপথে যাইনি। আলোচনার মাধ্যমেই সব কিছুর সমাধান করতে চাচ্ছি। আমার বিশ্বাস, এটা আলোচনার মাধ্যমেই শেষ হবে।’ পিআর নিয়ে মির্জা ফখরুল বলেন, ‘এ বিষয়ে আমাদের অবস্থান পরিষ্কার। আমরা পিআরের পক্ষে নই। বাংলাদেশে পিআরের কোনো প্রয়োজনীয়তা নেই। জুলাই সনদ নিয়ে আলোচনা চলছে। অনেক বিষয়ে আমরা একমত হয়েছি।এখানে যেটাই করা হোক, জনগণের সমর্থন সবচেয়ে বেশি প্রয়োজন। তাদের সমর্থন আসে সংসদের মাধ্যমে।’ এ সময় তিনি আরো বলেন, ‘আমরা কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে নই।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত