শনিবার, ৬ জুন ২০২৬
Journalists
শিরোনাম
রাজনীতি পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবী: ইসলামী আন্দোলন

পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবী: ইসলামী আন্দোলন

জুলাই সনদের আইনী ভিত্তি প্রদান  জুলাই সনদের ভিত্তিতে পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন, গণহত্যার বিচার এবং ফ্যাসিবাদের দোসর জাপা ও ১৪ দলের বিচার, বিচারকালীন নিষিদ্ধকরণের দাবীতে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঘোষিত চলমান যুগপৎ আন্দোলনের কর্মসূচির অংশ হিসেবে আজ ১৯ সেপ্টেম্বর, শুক্রবার দেশের বিভাগীয় শহরে গণসমাবেশ ও  বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

রাজধানী ঢাকায় জুমার নামাজের পরে বাড্ডায় এবং ধোলাইখাল এলাকায় গণসমাবেশে অংশ নেন দলের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম,পীর সাহেব চরমোনাইসহ দলের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ এবং সিনিয়র নেতৃবৃন্দ।

ঢাকার পাশাপাশি গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে বন্দরনগরী চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ, বরিশাল, খুলনা, যশোরসহ দেশের প্রধান প্রধান শহরে।

সমাবেশগুলো থেকে জুলাই গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়নে এবং দেশ থেকে স্বৈরতন্ত্রকে চিরস্থায়ী বিলোপের লক্ষে জুলাই সনদের আইনী ভিত্তি প্রদানের দাবী জানানো হয়। একই সাথে গণহত্যার বিচারের পরিধি আরো বিস্তৃত করে অপরাধীদের শাস্তি নিশ্চিত করা, ফ্যাসিবাদের দোসরদের বিচারের আওতায় আনার দাবী করেন।

পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবী জানিয়ে নেতৃবৃন্দ বলেন, যারা পুরোনো সন্ত্রাস, চাঁদাবাজীর অশুভ রাজনীতি করতে চায় তারাই কেবল পিআরের বিরোধিতা করেন।

খুঁজুন