কুমিল্লা ব্যুরো :
প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে বাংলাদেশের সেরা উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন কুমিল্লার দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সুমন।
ঢাকা ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত, জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ও প্রাথমিক শিক্ষা পদক ২০২৩ অনুষ্ঠানে উপস্থিত থেকে এ পদক গ্রহণ করেন তিনি।
এদিকে প্রাথমিক শিক্ষায় দেশ সেরা হাওয়ার খবরে বিশাল গাড়ী বহর নিয়ে সংবর্ধনার আয়োজন করেন দাউদকান্দি উপজেলাবাসী। দুপুরে দেশ সেরা চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সুমন ঢাকা থেকে পদক নিয়ে দাউদকান্দি টোলপ্লাজা এলাকায় আসলে কয়েক হাজার লোকজন তাকে ফুল ছিটিয়ে অভিনন্দন জানান।
পরে সহস্রাধিক মোটরসাইকেল ও বাড়ী বহরের একটি দল মহাসড়ক দিয়ে মিছিল নিয়ে ঘুরে গৌরীপুর বাজার হয়ে দাউদকান্দি উপজেলা পরিষদ মিলনায়তনে একত্রিত হয়। এসময় বিভিন্ন শ্রেণি পেশার মানুষ চেয়ারম্যানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
উল্লেখ্য মেজর (অব.) মোহাম্মদ আলী সুমন দাউদকান্দিতে প্রাথমিক শিক্ষার ব্যাপক উন্নয়ন ঘটিয়েছে। ইতোমধ্যে তিনি জেলা ও বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান হিসাবে নির্বাচিত হয়েছেন।
ছাত্রছাত্রীদের বিনামূল্যে শতভাগ রঙিন বই নিশ্চিতকরণ, স্কুল ড্রেস, কাব ড্রেস, ক্রীড়া সামগ্রী বিতরণ, বিদ্যালয়ের একাডেমিক ভবন নির্মাণ, সীমানা প্রাচীর নির্মাণ, পর্যাপ্ত শিক্ষকসহ বিভিন্ন রকমের উন্নয়নমূলক কর্মপরিকল্পনা গ্রহণ করেন তিনি।
প্রাথমিক শিক্ষায় দেশ সেরা হওয়ায় গাড়ী বহর নিয়ে সংবর্ধনা
প্রাথমিক শিক্ষায় দেশ সেরা হওয়ায় গাড়ী বহর নিয়ে সংবর্ধনা
কুমিল্লা ব্যুরো :প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে বাংলাদেশের সেরা উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন কুমিল্লার দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সুমন।ঢাকা ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত, জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ও প্রাথমিক শিক্ষা পদক ২০২৩ অনুষ্ঠানে উপস্থিত থেকে এ পদক গ্রহণ করেন তিনি।এদিকে প্রাথমিক শিক্ষায় দেশ সেরা হাওয়ার খবরে বিশাল গাড়ী বহর নিয়ে সংবর্ধনার আয়োজন করেন
দাউদকান্দি উপজেলাবাসী। দুপুরে দেশ সেরা চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সুমন ঢাকা থেকে পদক নিয়ে দাউদকান্দি টোলপ্লাজা এলাকায় আসলে কয়েক হাজার লোকজন তাকে ফুল ছিটিয়ে অভিনন্দন জানান। পরে সহস্রাধিক মোটরসাইকেল ও বাড়ী বহরের একটি দল মহাসড়ক দিয়ে মিছিল নিয়ে ঘুরে গৌরীপুর বাজার হয়ে দাউদকান্দি উপজেলা পরিষদ মিলনায়তনে একত্রিত হয়। এসময় বিভিন্ন শ্রেণি পেশার মানুষ চেয়ারম্যানকে ফুল দিয়ে
শুভেচ্ছা জানান। উল্লেখ্য মেজর (অব.) মোহাম্মদ আলী সুমন দাউদকান্দিতে প্রাথমিক শিক্ষার ব্যাপক উন্নয়ন ঘটিয়েছে। ইতোমধ্যে তিনি জেলা ও বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান হিসাবে নির্বাচিত হয়েছেন। ছাত্রছাত্রীদের বিনামূল্যে শতভাগ রঙিন বই নিশ্চিতকরণ, স্কুল ড্রেস, কাব ড্রেস, ক্রীড়া সামগ্রী বিতরণ, বিদ্যালয়ের একাডেমিক ভবন নির্মাণ, সীমানা প্রাচীর নির্মাণ, পর্যাপ্ত শিক্ষকসহ বিভিন্ন রকমের উন্নয়নমূলক কর্মপরিকল্পনা গ্রহণ করেন তিনি।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত