সংবাদ সম্মেলনে কোটা সংস্কার
আন্দোলন নিয়ে প্রধানমন্ত্রীর দেওয়া বক্তব্যকে বিকৃতভাবে উপস্থাপন করা হচ্ছে বলে
দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল
কাদের।
মঙ্গলবার দুপুরে
আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই দাবি করেন
তিনি।
ওবায়দুল কাদের বলেন,
নির্বাচিত সরকারকে উৎখাত করার জন্য দেশে-বিদেশে নানা ষড়যন্ত্র চলছে। প্রধানমন্ত্রী
যে বক্তব্য দিয়েছেন, সেটাকে বিকৃতভাবে উপস্থাপন করা হচ্ছে। আদালতের রায় বল
প্রয়োগের মাধ্যমে পরিবর্তনের চেষ্টা চলছে। এর পেছনে একটি মতলবি মহল আছে।
বিএনপি নির্বাচনে অংশ
নেয়নি, আন্দোলনেও ব্যর্থ উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, আমরা আগেও দেখেছি, ২০১৮
সালে যে সড়ক আন্দোলন হয়েছিল, তারা ফসল বিএনপি কুড়াতে চেয়েছিল। তারা অগ্নিসন্ত্রাস
করেছে, কত মানুষ যে মারা গেছে! টার্গেট করে নিরীহ মানুষ তারা হত্যা করেছে।
‘আমরা এখনো বলছি যে, আজকে যে কোটা সংস্কার আন্দোলন বাংলাদেশে চলছে, এই
আন্দোলনেরও নেতৃত্ব নিয়েছেন সেই লন্ডনের দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি। তার দল সমর্থন দিয়েছে
প্রকাশ্যে। তারেক রহমান প্রতিনিয়ত ২০১৫, ১৬, ১৮ সালের মতো এই আন্দোলনকে রাজনৈতিক আন্দোলনে
পরিণত করার জন্য বিভিন্ন অপশক্তিকে লেলিয়ে দিয়েছে। তাদের সমমনা কিছু দলও এর সঙ্গে জড়িত
রয়েছে।
প্রধানমন্ত্রীর বক্তব্য বিকৃতভাবে উপস্থাপন করা হচ্ছে
প্রধানমন্ত্রীর বক্তব্য বিকৃতভাবে উপস্থাপন করা হচ্ছে
সংবাদ সম্মেলনে কোটা সংস্কার আন্দোলন নিয়ে প্রধানমন্ত্রীর দেওয়া বক্তব্যকে বিকৃতভাবে উপস্থাপন করা হচ্ছে বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।মঙ্গলবার দুপুরে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই দাবি করেন তিনি।ওবায়দুল কাদের বলেন, নির্বাচিত সরকারকে উৎখাত করার জন্য দেশে-বিদেশে নানা ষড়যন্ত্র চলছে। প্রধানমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন,
সেটাকে বিকৃতভাবে উপস্থাপন করা হচ্ছে। আদালতের রায় বল প্রয়োগের মাধ্যমে পরিবর্তনের চেষ্টা চলছে। এর পেছনে একটি মতলবি মহল আছে।বিএনপি নির্বাচনে অংশ নেয়নি, আন্দোলনেও ব্যর্থ উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, আমরা আগেও দেখেছি, ২০১৮ সালে যে সড়ক আন্দোলন হয়েছিল, তারা ফসল বিএনপি কুড়াতে চেয়েছিল। তারা অগ্নিসন্ত্রাস করেছে, কত মানুষ যে মারা গেছে! টার্গেট করে নিরীহ মানুষ তারা
হত্যা করেছে। ‘আমরা এখনো বলছি যে, আজকে যে কোটা সংস্কার আন্দোলন বাংলাদেশে চলছে, এই আন্দোলনেরও নেতৃত্ব নিয়েছেন সেই লন্ডনের দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি। তার দল সমর্থন দিয়েছে প্রকাশ্যে। তারেক রহমান প্রতিনিয়ত ২০১৫, ১৬, ১৮ সালের মতো এই আন্দোলনকে রাজনৈতিক আন্দোলনে পরিণত করার জন্য বিভিন্ন অপশক্তিকে লেলিয়ে দিয়েছে। তাদের সমমনা কিছু দলও এর সঙ্গে জড়িত রয়েছে।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত