মইনুল ইসলাম মিতুল : বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী বলেছেন, দেশের পর্যটনশিল্পকে এগিয়ে নিতে অন অ্যারাইভাল ভিসা সহজ করতে হবে। এবিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে কথা হয়েছে। যাতে লোকজন খুব সহজে বাংলাদেশে আসতে পারে।
মাহবুব আলী বলেন, ইতোমধ্যে আপনারা দেখেছেন হাওরে একটা সড়ক তৈরি করা হয়েছে সেখানে বিপুল সংখ্যক পর্যটক নিয়মিত যাচ্ছে। মাস্টারপ্ল্যানে হাওরকে কীভাবে সাজাতে হবে সেই সুপারিশ করা হয়েছে। দেশে পর্যটনের অপার সম্ভাবনা রয়েছে। বিপুল সংখ্যক রিসোর্ট হচ্ছে। হাওর হাওরের মতো থাকবে, পাহাড় পাহাড়ের মতো থাকবে। পাহাড় কেটে হাওর নষ্ট করে রিসোর্ট এমন পর্যটন হতে পারে না।
প্রতিমন্ত্রী বলেন, বিশ্ববাসী যখন দেখবেন আমাদের লেক, নদী, পাহাড়, সমুদ্র, চা বাগান, পদ্মা সেতু, মেট্রোরেল, কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর তখন এখানে আসতে আরও আগ্রহী হবেন। এসব আমাদের পর্যটনকে বিকশিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। এ পদক্ষেপের কারণেই একজন পর্যটক এসে বাংলাদেশের সৌন্দর্য্য উপভোগ করতে পারবে।
বেসামরিক বিমান ও পর্যটন সচিব মোকাম্মেল হোসেন বলেন, সুন্দর সময়ে এই পর্যটন মেলা আয়োজন করা হয়েছে। এখন পর্যটনশিল্প খুব খারাপ সময় অতিবাহিত করেছে। তবে অভ্যন্তরীণ ট্যুরিজম আমরা অনেকটা সাফল্য অর্জন করেছি। এই মেলার মাধ্যমে বিশাল সুযোগ তৈরি হয়েছে বাংলাদেশকে তুলে ধরার জন্য। আমরা চাই সবাই মিলে বাংলাদেশ যেন এগিয়ে যায়।
পর্যটন শিল্পের স্বার্থে অ্যারাইভাল ভিসা সহজ করতে হবে
পর্যটন শিল্পের স্বার্থে অ্যারাইভাল ভিসা সহজ করতে হবে
মইনুল ইসলাম মিতুল : বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী বলেছেন, দেশের পর্যটনশিল্পকে এগিয়ে নিতে অন অ্যারাইভাল ভিসা সহজ করতে হবে। এবিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে কথা হয়েছে। যাতে লোকজন খুব সহজে বাংলাদেশে আসতে পারে।মাহবুব আলী বলেন, ইতোমধ্যে আপনারা দেখেছেন হাওরে একটা সড়ক তৈরি করা হয়েছে সেখানে বিপুল সংখ্যক পর্যটক নিয়মিত যাচ্ছে। মাস্টারপ্ল্যানে হাওরকে কীভাবে সাজাতে হবে সেই সুপারিশ করা
হয়েছে। দেশে পর্যটনের অপার সম্ভাবনা রয়েছে। বিপুল সংখ্যক রিসোর্ট হচ্ছে। হাওর হাওরের মতো থাকবে, পাহাড় পাহাড়ের মতো থাকবে। পাহাড় কেটে হাওর নষ্ট করে রিসোর্ট এমন পর্যটন হতে পারে না।প্রতিমন্ত্রী বলেন, বিশ্ববাসী যখন দেখবেন আমাদের লেক, নদী, পাহাড়, সমুদ্র, চা বাগান, পদ্মা সেতু, মেট্রোরেল, কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর তখন এখানে আসতে আরও আগ্রহী হবেন। এসব আমাদের পর্যটনকে বিকশিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। এ
পদক্ষেপের কারণেই একজন পর্যটক এসে বাংলাদেশের সৌন্দর্য্য উপভোগ করতে পারবে।বেসামরিক বিমান ও পর্যটন সচিব মোকাম্মেল হোসেন বলেন, সুন্দর সময়ে এই পর্যটন মেলা আয়োজন করা হয়েছে। এখন পর্যটনশিল্প খুব খারাপ সময় অতিবাহিত করেছে। তবে অভ্যন্তরীণ ট্যুরিজম আমরা অনেকটা সাফল্য অর্জন করেছি। এই মেলার মাধ্যমে বিশাল সুযোগ তৈরি হয়েছে বাংলাদেশকে তুলে ধরার জন্য। আমরা চাই সবাই মিলে বাংলাদেশ যেন এগিয়ে যায়।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত