শনিবার, ৬ জুন ২০২৬
Journalists
শিরোনাম
রাজনীতি পুলিশের পক্ষে বললেন খামেনি

পুলিশের পক্ষে বললেন খামেনি

মাহসা আমিনির মৃত্যুকে কেন্দ্র করে ইরানের বিক্ষোভের জন্য যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে দায়ি করলেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। ১৬ই সেপ্টেম্বর পুলিশি হেফাজতে মাহসা আমিনির মৃত্যুর পর প্রথমবারের মতো সোমবার, এ বিষয়ে বক্তব্য দিলেন খামেনি।

চলমান বিক্ষোভকে পরিকল্পিত দাঙ্গা বলে উল্লেখ করে তিনি বলেন ইরানের অগ্রগতি থামাতেই দেশ দুটির এ চেষ্টা। এসময় নিরাপত্তা বাহিনীর পক্ষ নিয়ে চলমান বিক্ষোভ দমনে সামনের দিনগুলোতে তারা আরও কঠোর হবে বলে আভাস দেন তিনি। খামেনি, ২২ বছর বয়সি মাহসা আমিনির মৃত্যুর ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করে এ ঘটনাকে ইরানের শত্রুদের প্ররোচনায় তিক্ত একটি ঘটনা বলে মন্তব্য করেন। বলেন, যারা পুলিশকে আক্রমণ করছে তারা ঠগ, ডাকাত ও দুষ্কৃতিকারীদের কাছে নাগরিকদের অরক্ষিত করে ফেলছে

খুঁজুন