সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজায় নাশকতা ঠেকাতে দলের সর্বস্তরের নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে পূজা উদযাপন কমিটি ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় সভায় দলের নেতাকর্মীদের উদ্দেশে এ আহ্বান জানান। ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ মনে, প্রাণে ও চিন্তা-চেতনায় একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে বদ্ধপরিকর।
পরে ওবায়দুল কাদের রাজধানীর বাংলা একাডেমিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে দলটির ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটি আয়োজিত আলোচনা সভায় যোগ দেন। এ সময় ওবায়দুল কাদের বলেন, পিতা মুজিবের মতো কষ্ট করার জন্যই শেখ হাসিনার জন্ম হয়েছে।
বঙ্গবন্ধুর পর বাংলাদেশে আপাদমস্তক বাঙালি এবং সৎ, সাহসী ও দক্ষ প্রশাসকের নাম শেখ হাসিনা উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনা রূপান্তরের রূপকার। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের কৃতী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ ও এককালীন মেধাবৃত্তি বিতরণ করেন তিনি।
পূজায় নাশকতা ঠেকাতে সতর্ক থাকার আহ্বান
পূজায় নাশকতা ঠেকাতে সতর্ক থাকার আহ্বান
সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজায় নাশকতা ঠেকাতে দলের সর্বস্তরের নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে পূজা উদযাপন কমিটি ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় সভায় দলের নেতাকর্মীদের উদ্দেশে এ আহ্বান জানান। ওবায়দুল কাদের বলেন,
আওয়ামী লীগ মনে, প্রাণে ও চিন্তা-চেতনায় একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে বদ্ধপরিকর।পরে ওবায়দুল কাদের রাজধানীর বাংলা একাডেমিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে দলটির ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটি আয়োজিত আলোচনা সভায় যোগ দেন। এ সময় ওবায়দুল কাদের বলেন, পিতা মুজিবের মতো কষ্ট করার জন্যই
শেখ হাসিনার জন্ম হয়েছে।বঙ্গবন্ধুর পর বাংলাদেশে আপাদমস্তক বাঙালি এবং সৎ, সাহসী ও দক্ষ প্রশাসকের নাম শেখ হাসিনা উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনা রূপান্তরের রূপকার। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের কৃতী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ ও এককালীন মেধাবৃত্তি বিতরণ করেন তিনি।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত