রবিবার, ৭ জুন ২০২৬
Journalists
শিরোনাম
রাজনীতি রাজবাড়ী জেলা যুব লীগের সম্মেলন উপলক্ষ্যে প্রস্তুুতি সভা

রাজবাড়ী জেলা যুব লীগের সম্মেলন উপলক্ষ্যে প্রস্তুুতি সভা

রাজবাড়ী প্রতিনিধি : আগামী ৪ মার্চ রাজবাড়ী জেলা আওয়ামী যুব লীগের ত্রি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে। 

সম্মেলনকে সফল করতে এরই মধ্যে নেওয়া হয়েছে নানান ধরনের প্রস্তুুতি, তারই ধারাবাহিকতায় রবিবার সকালে বাংলাদেশ আওয়ামী যুব লীগ রাজবাড়ী জেলা শাখার আয়োজনে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে প্রস্তুুতিমুলক সভার আয়োজন করে সংগঠনটি।

এ সময় জেলা যুব লীগের আহব্বায়ক মোঃ জহুরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন কেন্দ্রীয় যুব লীগের যুগ্ন সাধারন সম্পাদক সুব্রত পাল। 

বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শহিদুল হক চৌধুরী রাসেল। 

সভায় যুব লীগের নেতারা জানান,আগামী চার মার্চ রাজবাড়ীতে যুব লীগের ত্রি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে।  একটি জাক জমকপুর্ন সম্মেলন উপহার দিতে সব ধরনের প্রস্তুুতি গ্রহন করা হয়েছে।

ওই কেন্দ্রীয় নেত্রীবৃন্দের অংশ গ্রহনে একটি সুন্দর কমিটি উপহার দেওয়া হবে। যারা আগামী জাতীয় নির্বাচনে অগ্রনী ভুমিকা পালন করবে। 

খুঁজুন