ক্ষমতাসীন আওয়ামী লীগ আজ বিএনপির বিক্ষোভ সমাবেশের দিন ঢাকায় সমাবেশ কর্মসূচি পালন করবে।
নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফা দাবি আদায়ে বুধবার দেশব্যাপী সমাবেশ করার ঘোষণা দিয়েছে বিএনপি। একই দিনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের দুটি স্থানে আওয়ামী লীগের কার্যক্রম রয়েছে। এ কার্যক্রমে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের অংশ নেবেন। তবে আওয়ামী লীগের এসব কার্যক্রম বিএনপির সঙ্গে পাল্টাপাল্টি নয় বলে দবি ক্ষমতাসীন দলের নেতাদের।
দলীয় সূত্রে জানা গেছে, বুধবার ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ সমাবেশের আয়োজন করছে। নগর দক্ষিণের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজ বিষয়টি নিশ্চিত করে জানান, সমাবেশটি সকালে বঙ্গবন্ধু ২৩ অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের প্রধান কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হবে। এতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির নেতারা উপস্থিত থাকবেন।
মহানগর উত্তর আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, বিকেলে বনানীতে উত্তরের শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করেছে মহানগর উত্তর আওয়ামী লীগ। সেখানে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেন।
রাজধানীতে আজ আ.লীগের সমাবেশ
রাজধানীতে আজ আ.লীগের সমাবেশ
ক্ষমতাসীন আওয়ামী লীগ আজ বিএনপির বিক্ষোভ সমাবেশের দিন ঢাকায় সমাবেশ কর্মসূচি পালন করবে।নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফা দাবি আদায়ে বুধবার দেশব্যাপী সমাবেশ করার ঘোষণা দিয়েছে বিএনপি। একই দিনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের দুটি স্থানে আওয়ামী লীগের কার্যক্রম রয়েছে। এ কার্যক্রমে দলের সাধারণ সম্পাদক
ওবায়দুল কাদের অংশ নেবেন। তবে আওয়ামী লীগের এসব কার্যক্রম বিএনপির সঙ্গে পাল্টাপাল্টি নয় বলে দবি ক্ষমতাসীন দলের নেতাদের।দলীয় সূত্রে জানা গেছে, বুধবার ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ সমাবেশের আয়োজন করছে। নগর দক্ষিণের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজ বিষয়টি নিশ্চিত করে জানান, সমাবেশটি সকালে বঙ্গবন্ধু ২৩
অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের প্রধান কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হবে। এতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির নেতারা উপস্থিত থাকবেন।মহানগর উত্তর আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, বিকেলে বনানীতে উত্তরের শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করেছে মহানগর উত্তর আওয়ামী লীগ। সেখানে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেন।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত