শনিবার, ৬ জুন ২০২৬
Journalists
শিরোনাম
রাজনীতি রাজনৈতিক নেতাদের তেল দেবেন না

রাজনৈতিক নেতাদের তেল দেবেন না

আসন্ন জাতীয় নির্বাচন সামনে রেখে পুলিশকে কোনও রাজনৈতিক দলের নেতাদের তোষামোদ বা বিশেষ সুবিধা না দিতে সতর্ক করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, আপনারা যদি এখন থেকেই তেল দেয়া শুরু করেন, নির্বাচনের পর কিন্তু সেই তেল শেষ হয়ে যাবে। তাই যার কাছে যতটুকু তেল আছে, সেটা রিজার্ভ করে রাখুন। দল নয়, জনগণের প্রত্যাশা পূরণ করুন।পুলিশকে নিরপেক্ষ থেকে শুধু জনগণের স্বার্থে কাজ করতে হবে।

রোববার (৭ সেপ্টেম্বর) দুপুরে রাজারবাগ পুলিশ লাইনে আয়োজিত নির্বাচনি প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

পুলিশ সদস্যদের উদ্দেশে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আপনারা কোনও দলের দিকে ঝুঁকবেন না। জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণ করাটাই আপনাদের দায়িত্ব। আইন মেনে, জনগণের স্বার্থে কাজ করতে হবে।’


রাজবাড়ীর ঘটনায় অস্থিতিশীল পরিস্থিতি নিয়ে প্রশ্ন করা হলে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘রাজবাড়ীর ঘটনা আমরা তদন্ত করে দেখছি। পাঁচজনকে ইতোমধ্যে আইনের আওতায় আনা হয়েছে। তদন্ত শেষ হলে পুরো বিষয়টি স্পষ্ট হবে। কারা এর সঙ্গে জড়িত ছিল, তা তখনই জানা যাবে।’

তদন্তের স্বচ্ছতা নিয়ে করা প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘কারও অবহেলা বা গাফিলতি ছিল কিনা, সেটা তদন্তেই বের হবে। আগে থেকেই কর্মকর্তাদের সরিয়ে দিলে তদন্তের গুরুত্ব নষ্ট হবে। তদন্তে কেউ দোষী প্রমাণিত হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, আর কেউ নির্দোষ প্রমাণিত হলে তার বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেয়া হবে না।’

খুঁজুন