শনিবার, ৬ জুন ২০২৬
Journalists
শিরোনাম
রাজনীতি রাজপথ দখলের লড়াইয়ে আওয়ামী লীগ বিএনপি

রাজপথ দখলের লড়াইয়ে আওয়ামী লীগ বিএনপি

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে উত্তরা, বানানী, গুলশান মিরপুরসহ পুরো রাজধানীর রাজপথে বিক্ষোভ মিছিল, সমাবেশসহ নানা কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। 

১১ নভেম্বর (মঙ্গলবার) সকাল থেকে ঢাকার বিভিন্ন এলাকায় এসব কর্মসূচি পালন করা হচ্ছে।

সকাল দশটা থেকে রাজধানী উত্তরা বিভিন্ন স্পটে বিএনপি ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা জড় হতে শুরু করে। এ সময় তাদেরকে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করতে দেখা যায়। দিনভর উত্তরার বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছে বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা। এ সময় তারা নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সব ধরনের নাশকতা ঠেকাতে রাজপথে থাকার ঘোষণা দেন। 

রাজধানীর গুলশান, বনানী, মিরপুর, মোহাম্মদপুরসহ বিভিন্ন স্থানে দেখা গেছে একই চিত্র।

গতকাল রোববার (১০ নভেম্বর) থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, বাসে আগুন, ট্রেনে অগ্নিকাণ্ডসহ নানা ধরনের নাশিতামূলক কর্মকাণ্ড করছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের দুর্বৃত্তরা। এর প্রতিবাদেই রাজধানীতে এসব কর্মসূচি পালন করছে বিএনপিসহ দলের অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা

খুঁজুন