মোঃ শাকিল আহামাদ - রাজশাহী জেলা প্রতিনিধি
আমরা সবাই বাংলাদেশের নাগরিক সংখ্যাগুরু বা সংখ্যালঘু নয় এই শ্লোগানে রাজশাহীতে হিন্দুধর্মালম্বীদের সাথে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সন্ধ্যা ৭.৩০ মিনিট এর সময় রাজশাহী মহানগরীর মতিহার থানাধীন ধরমপুর এলাকার শিব মন্দিরের পাশে প্রায় দুই শতাধিক হিন্দু পরিবারের সদস্যদের সাথে এক মতবিনিময় সভা আয়োজন করা হয়।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নগরীর মতিহার থানার শাখা উদ্যোগে অনুষ্ঠিত সভায় এনামুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগরীর জামায়াত ইসলামীর সাধারণ সম্পাদক জনাব ইমাজ উদ্দিন মন্ডল ।
উক্ত সভায় বক্তারা বলেন, জামায়াত ইসলামী কখনোই কোন সম্প্রদায়ের বিরুদ্ধে ছিলো না এখন ও নাই ভবিষ্যতে ও থাকবেও না। জামায়াত ইসলামী সকল সম্প্রদায় মানুষের সাথে সুখে দুঃখে তাদের পাশে থেকে কাজ করে যাবে। যে কোন বিপদ আপদে আপনাদের পাশে থাকবে ।
আওয়ামীলীগ সরকার জামায়াতকে রাজাকার, জঙ্গিবাদের তকমা দিয়ে এতো দিন অন্য ধর্মের মানুষের কাছ থেকে দুরে রেখেছিলো। এখন আর সেই দিন নাই, এখন সময় সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে এগিয়ে চলা।
সম্প্রীতির মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন রাজশাহী মহানগরীর সভাপতি অধ্যাপক আব্দুস সামাদ, মতিহার থানা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আব্দুল ওয়াহাব সোহেল সহ অন্যান্য সহপাঠীরা।
রাজশাহীতে হিন্দু সম্প্রদায়ের সাথে বাংলাদেশ জামাত ইসলামীর মতবিনিময় সভা অনুষ্ঠিত
রাজশাহীতে হিন্দু সম্প্রদায়ের সাথে বাংলাদেশ জামাত ইসলামীর মতবিনিময় সভা অনুষ্ঠিত
মোঃ শাকিল আহামাদ - রাজশাহী জেলা প্রতিনিধিআমরা সবাই বাংলাদেশের নাগরিক সংখ্যাগুরু বা সংখ্যালঘু নয় এই শ্লোগানে রাজশাহীতে হিন্দুধর্মালম্বীদের সাথে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সন্ধ্যা ৭.৩০ মিনিট এর সময় রাজশাহী মহানগরীর মতিহার থানাধীন ধরমপুর এলাকার শিব মন্দিরের পাশে প্রায় দুই শতাধিক হিন্দু পরিবারের সদস্যদের সাথে এক মতবিনিময় সভা আয়োজন করা হয়। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নগরীর মতিহার থানার
শাখা উদ্যোগে অনুষ্ঠিত সভায় এনামুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগরীর জামায়াত ইসলামীর সাধারণ সম্পাদক জনাব ইমাজ উদ্দিন মন্ডল । উক্ত সভায় বক্তারা বলেন, জামায়াত ইসলামী কখনোই কোন সম্প্রদায়ের বিরুদ্ধে ছিলো না এখন ও নাই ভবিষ্যতে ও থাকবেও না। জামায়াত ইসলামী সকল সম্প্রদায় মানুষের সাথে সুখে দুঃখে তাদের পাশে থেকে কাজ করে যাবে। যে কোন বিপদ আপদে আপনাদের
পাশে থাকবে ।আওয়ামীলীগ সরকার জামায়াতকে রাজাকার, জঙ্গিবাদের তকমা দিয়ে এতো দিন অন্য ধর্মের মানুষের কাছ থেকে দুরে রেখেছিলো। এখন আর সেই দিন নাই, এখন সময় সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে এগিয়ে চলা।সম্প্রীতির মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন রাজশাহী মহানগরীর সভাপতি অধ্যাপক আব্দুস সামাদ, মতিহার থানা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আব্দুল ওয়াহাব সোহেল সহ অন্যান্য সহপাঠীরা।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত