কক্সবাজারের রামু উপজেলার বাঁকখালী নদীতে বৌদ্ধ ধর্মাবলম্বীদের
ঐতিহ্যবাহী কল্প জাহাজ ভাসা উৎসব সম্পন্ন হয়েছে। সেমাবার থেকে এ জাহাজ ভাসাকে ঘিরে
উৎসবমুখর হয়ে উঠে বাঁকখালী নদীর দুই তীর। বাঁশ-বেত ও রঙিন কাগজ দিয়ে তৈরি ৬টি কল্প
জাহাজে চলে তারুণ্যের বাঁধভাঙা উচ্ছ্বাস। নাচ-গানের পাশাপাশি এসব জাহাজে চলে বৌদ্ধ
কীর্তনও।
এতে প্রধান অতিথি ছিলেন
প্রধানমন্ত্রীর একান্ত সহকারি ও বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার
বিপ্লব বড়ুয়া। কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমলের সভাপতিত্বে
অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সভাপতি
ব্যারিস্টার প্রশান্ত ভূষণ বড়ুয়া। স্বাগত বক্তব্য রাখেন রামু কেন্দ্রীয় প্রবারণা ও
জাহাজ ভাসা উৎসব উদযাপন পরিষদের সভাপতি সাংবাদিক অর্পন বড়ূয়া।
সংশ্লিষ্টরা জানান, এ বছর উপজেলার
মধ্যম মেরংলোয়া, পূর্ব রাজারকুল, শ্রীকুল-হাইটুপী,
দ্বীপ শ্রীকুল, মেরংলোয়া পূর্ব মেরংলোয়া,
উত্তর মিঠাছড়ি, রাংকুট, চেরাংঘাটা
রাখাইন পল্লী থেকে ৯টি কল্পজাহাজ নদীতে ভাসানো হয়।
রামুর বাঁকখালী নদীতে জাহাজ ভাসা উৎসব
রামুর বাঁকখালী নদীতে জাহাজ ভাসা উৎসব
কক্সবাজারের রামু উপজেলার বাঁকখালী নদীতে বৌদ্ধ ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী কল্প জাহাজ ভাসা উৎসব সম্পন্ন হয়েছে। সেমাবার থেকে এ জাহাজ ভাসাকে ঘিরে উৎসবমুখর হয়ে উঠে বাঁকখালী নদীর দুই তীর। বাঁশ-বেত ও রঙিন কাগজ দিয়ে তৈরি ৬টি কল্প জাহাজে চলে তারুণ্যের বাঁধভাঙা উচ্ছ্বাস। নাচ-গানের পাশাপাশি এসব
জাহাজে চলে বৌদ্ধ কীর্তনও।এতে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর একান্ত সহকারি ও বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সভাপতি ব্যারিস্টার প্রশান্ত ভূষণ বড়ুয়া। স্বাগত
বক্তব্য রাখেন রামু কেন্দ্রীয় প্রবারণা ও জাহাজ ভাসা উৎসব উদযাপন পরিষদের সভাপতি সাংবাদিক অর্পন বড়ূয়া। সংশ্লিষ্টরা জানান, এ বছর উপজেলার মধ্যম মেরংলোয়া, পূর্ব রাজারকুল, শ্রীকুল-হাইটুপী, দ্বীপ শ্রীকুল, মেরংলোয়া পূর্ব মেরংলোয়া, উত্তর মিঠাছড়ি, রাংকুট, চেরাংঘাটা রাখাইন পল্লী থেকে ৯টি কল্পজাহাজ নদীতে ভাসানো হয়।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত