মো: রায়হান আলী, শাহাজাদপুর, সিরাজগঞ্জ
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে হাজার হাজার মানুষ লাঠি ষোটা নিয়ে শাহজাদপুরের রাজপথে মিছিল করেন।
মিছিলটি ১০.৩০ মিনিটে শাহজাদপুর থানার ঘাট হতে শুরু করে আওয়ামী লীগ অফিস এর সামনে এসে অবস্থান নেয়। এক পর্যায়ে আন্দোলন কারীরা
সেখানে ভাঙচুর শুরু করে সেই সাথে তিনটি মোটরসাইকেলে আগুন দেয় এবং দশটিরও বেশি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। এরপর আন্দোলনটি শাহজাদপুর পৌরসভার দিকে যাত্রা শুরু করে।
যাত্রা পথে থানা অতিক্রম করার সময় আন্দোলনকারীদের সাথে পুলিশের সংঘর্ষ হয় এখানে বেশ কয়েক জন আহত হন। তারপর আন্দোলনকারীরা ক্ষোভে বিভক্ত হয়ে পৌরসভায় ভাঙচুর এবং পৌরসভার কয়েকটি গাড়িতে আগুন দেওয়া হয়।
অতঃপর তারা শাহজাদপুর রাজপথে লাঠি সোটা নিয়ে মিছিল করতে করতে উপজেলা চত্বরের দিকে আসে এবং সেখানে ভাঙচুর করে তারপর আন্দোলনটি শাহজাদপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল হামিদ লাভলু এর বাসা ভাঙচুর করে।
তারপর আন্দোলনকারীরা ঢাকা পাবনা মহাসড়ক দখল করে বন্ধ করে দেয়