ত্বরীকায়ে মাইজভা-ারীয়ার বৈশ্বিক রূপদানকারী, ইমামে আহলে সুন্নাত হযরত শাহ্সূফী মাওলানা সৈয়দ মইনুদ্দীন আহমদ আল্-হাসানী (ক.) এর ৮৬তম খোশরোজ শরিফ ও মাইজভা-ার রহমানিয়া মইনীয়া দরসে নিজামী মাদ্রাসা, হেফজখানা ও এতিমখানার সালানা জলসা লাখো ভক্ত জনতার উচ্ছ্বাস উদ্দীপনায় মাইজভা-ার দরাবর শরিফে অনুষ্ঠিত হয়েছে। অশান্ত সংঘাতমুখর পরস্থিতি থেকে দেশ ও বিশ্ববাসীর পরিত্রাণ কামনায় শুক্রবার জুমার নামাজের মুনাজাতে সামিল হন লাখো আশেক জনতা। জুমার নামাজের ইমামতি করেন দরবার শরিফের সাজ্জাদানশীন হযরত শাহ্সূফী সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল্-হাসানী মাইজভা-ারী (মা.জি.আ.)। সারা দেশ থেকে শত শত পরিবহনে খোশরোজ শরিফে যোগ দেন অসংখ্য মানুষ। খোশরোজ শরিফ উপলক্ষে ফ্রি চিকিৎসা ক্যাম্পের মাধ্যমে চিকিৎসা দেওয়া, মহান মুর্শিদ কেবলার (ক.) রওজা শরিফে গিলাফ চড়ানো, জিয়ারত, আলোকচিত্র প্রদর্শনী, পবিত্র কুরআন হেফজকৃত ছাত্রদের দস্তারবন্দি, হুজুর কেবলার জিবনী আলোচনা, ছে’মা মাহফিলসহ নানা কর্মসূচি পালিত হয়। তিনদিনব্যাপী খোশরোজ শরিফ মাহফিলে সভাপতির বক্তব্যে হুজুর কেবলা স্থলাভিষিক্ত খেলাফতপ্রাপ্ত আওলাদ ও মাইজভা-ার দরবার শরিফের সাজ্জাদানশীন হযরত শাহ্সূফী মাওলানা সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল্-হাসানী (মা.জি.আ.) বলেন, দেশ ও বিশ্বে আজ নিরপরাধ মানবতার চরম অপমান-নিগ্রহ চলছে। শান্তিকামী নিরীহ মানুষের ওপর শক্তিধর মানুষের প্রবল শোষণ নিপীড়ন আজ মাত্রা ছাড়িয়ে গেছে। নিপীড়ন-শোষণ-বঞ্চনামুক্ত একটি শান্তিময় পৃথিবী ও মানবিক সমাজ গড়তে আজীবন দিশারীর ভূমিকা রেখেছেন হযরত শাহ্সূফী মাওলানা সৈয়দ মইনুদ্দীন আহমদ আল্-হাসানী (ক.)। তিনি বলেন, মাইজভা-ারী গণবাদি শান্তির দর্শন অনুসরণে নিষ্পেষিত মানবতার বিপন্ন অবস্থা থেকে নিস্কৃতি সম্ভব। আউলিয়ায়ে কেরামের প্রদর্শিত ইসলামের শান্তি, অহিংস নীতি ও দর্শন ব্যক্তি, পরিবার, অর্থনৈতিক ও সামাজিক জীবনে অনুসরণ করলে বর্তমান নিগৃহীত অবস্থা থেকে পরিত্রাণ মিলতে পারে বলে অভিমত ব্যক্ত করেন। খোশরোজ মাহফিলে বিশেষ অতিথি ছিলেন শাহ্জাদা সৈয়দ মেহবুব-এ-মইনুদ্দীন আল্-হাসানী (মা.জি.আ.), শাহজাদা সৈয়দ মাশুক-এ-মইনুদ্দীন আল্-হাসানী (মা.জি.আ.), শাহ্জাদা সৈয়দ হাসনাইন-এ-মইনুদ্দীন আল্-হাসানী (মা.জি.আ.)। অনুষ্ঠানে আলোচনায় অংশ নেন হযরত সৈয়দ মইনুদ্দীন আহমদ সালাত-ছালাম পরিবেশন শেষে দেশ ও বিশ্ববাসীর নাজাত কামনায় মুনাজাত পরিচালনা করেন পীরে ত্বরীকত মাওলানা সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল-হাসানী (মা.জি.আ.)।
৮৬তম খোশরোজ শরিফে লাখো ভক্ত-জনতার ঢল
৮৬তম খোশরোজ শরিফে লাখো ভক্ত-জনতার ঢল
ত্বরীকায়ে মাইজভা-ারীয়ার বৈশ্বিক রূপদানকারী, ইমামে আহলে সুন্নাত হযরত শাহ্সূফী মাওলানা সৈয়দ মইনুদ্দীন আহমদ আল্-হাসানী (ক.) এর ৮৬তম খোশরোজ শরিফ ও মাইজভা-ার রহমানিয়া মইনীয়া দরসে নিজামী মাদ্রাসা, হেফজখানা ও এতিমখানার সালানা জলসা লাখো ভক্ত জনতার উচ্ছ্বাস উদ্দীপনায় মাইজভা-ার দরাবর শরিফে অনুষ্ঠিত হয়েছে। অশান্ত সংঘাতমুখর পরস্থিতি থেকে দেশ ও বিশ্ববাসীর পরিত্রাণ কামনায় শুক্রবার জুমার নামাজের মুনাজাতে সামিল হন লাখো আশেক জনতা। জুমার নামাজের ইমামতি করেন দরবার শরিফের সাজ্জাদানশীন হযরত শাহ্সূফী সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল্-হাসানী মাইজভা-ারী (মা.জি.আ.)। সারা দেশ থেকে শত শত পরিবহনে খোশরোজ শরিফে যোগ দেন অসংখ্য মানুষ। খোশরোজ শরিফ উপলক্ষে ফ্রি চিকিৎসা ক্যাম্পের মাধ্যমে চিকিৎসা
দেওয়া, মহান মুর্শিদ কেবলার (ক.) রওজা শরিফে গিলাফ চড়ানো, জিয়ারত, আলোকচিত্র প্রদর্শনী, পবিত্র কুরআন হেফজকৃত ছাত্রদের দস্তারবন্দি, হুজুর কেবলার জিবনী আলোচনা, ছে’মা মাহফিলসহ নানা কর্মসূচি পালিত হয়। তিনদিনব্যাপী খোশরোজ শরিফ মাহফিলে সভাপতির বক্তব্যে হুজুর কেবলা স্থলাভিষিক্ত খেলাফতপ্রাপ্ত আওলাদ ও মাইজভা-ার দরবার শরিফের সাজ্জাদানশীন হযরত শাহ্সূফী মাওলানা সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল্-হাসানী (মা.জি.আ.) বলেন, দেশ ও বিশ্বে আজ নিরপরাধ মানবতার চরম অপমান-নিগ্রহ চলছে। শান্তিকামী নিরীহ মানুষের ওপর শক্তিধর মানুষের প্রবল শোষণ নিপীড়ন আজ মাত্রা ছাড়িয়ে গেছে। নিপীড়ন-শোষণ-বঞ্চনামুক্ত একটি শান্তিময় পৃথিবী ও মানবিক সমাজ গড়তে আজীবন দিশারীর ভূমিকা রেখেছেন হযরত শাহ্সূফী মাওলানা সৈয়দ মইনুদ্দীন আহমদ আল্-হাসানী (ক.)।
তিনি বলেন, মাইজভা-ারী গণবাদি শান্তির দর্শন অনুসরণে নিষ্পেষিত মানবতার বিপন্ন অবস্থা থেকে নিস্কৃতি সম্ভব। আউলিয়ায়ে কেরামের প্রদর্শিত ইসলামের শান্তি, অহিংস নীতি ও দর্শন ব্যক্তি, পরিবার, অর্থনৈতিক ও সামাজিক জীবনে অনুসরণ করলে বর্তমান নিগৃহীত অবস্থা থেকে পরিত্রাণ মিলতে পারে বলে অভিমত ব্যক্ত করেন। খোশরোজ মাহফিলে বিশেষ অতিথি ছিলেন শাহ্জাদা সৈয়দ মেহবুব-এ-মইনুদ্দীন আল্-হাসানী (মা.জি.আ.), শাহজাদা সৈয়দ মাশুক-এ-মইনুদ্দীন আল্-হাসানী (মা.জি.আ.), শাহ্জাদা সৈয়দ হাসনাইন-এ-মইনুদ্দীন আল্-হাসানী (মা.জি.আ.)। অনুষ্ঠানে আলোচনায় অংশ নেন হযরত সৈয়দ মইনুদ্দীন আহমদ সালাত-ছালাম পরিবেশন শেষে দেশ ও বিশ্ববাসীর নাজাত কামনায় মুনাজাত পরিচালনা করেন পীরে ত্বরীকত মাওলানা সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল-হাসানী (মা.জি.আ.)।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত