বিএনপিকে আগুন নিয়ে না খেলতে সতর্ক করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সীতাকুণ্ডসহ দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক অগ্নিকাণ্ডের ঘটনার প্রেক্ষাপটে বিএনপি নেতাদের উদ্দেশে হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, আগুন নিয়ে খেললে সে আগুনে পুড়ে আপনাদের পরিণতি হবে ভয়াবহ।
রবিবার (১২ জুন) সকালে রাজধানীর মোহাম্মদপুর টাউন হল মাঠে মোহাম্মদপুর থানা ও ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে তিনি এ কথা বলেন।
‘আওয়ামী লীগ জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে’, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এ মন্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, জনগণ নয়, সাম্প্রদায়িকতা ও বিএনপির মিথ্যাচারের বিরুদ্ধে আওয়ামী লীগের অবস্থান। আওয়ামী লীগের জন্ম রাজপথে, রাজপথেই থাকবে, রাজপথ কখনো ছাড়বে না।
সীতাকুণ্ডে সাম্প্রতিক অগ্নিকাণ্ডের ঘটনায় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, এটা নাশকতা নাকি দুর্ঘটনা সব তথ্য গোয়েন্দাদের কাছে রয়েছে। তদন্তের মাধ্যম সঠিক তথ্য বের হয়ে আসবে।
সাম্প্রদায়িকতা ও বিএনপির মিথ্যাচারের বিরুদ্ধে আওয়ামী লীগ
সাম্প্রদায়িকতা ও বিএনপির মিথ্যাচারের বিরুদ্ধে আওয়ামী লীগ
বিএনপিকে আগুন নিয়ে না খেলতে সতর্ক করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সীতাকুণ্ডসহ দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক অগ্নিকাণ্ডের ঘটনার প্রেক্ষাপটে বিএনপি নেতাদের উদ্দেশে হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, আগুন নিয়ে খেললে সে আগুনে পুড়ে আপনাদের পরিণতি
হবে ভয়াবহ।রবিবার (১২ জুন) সকালে রাজধানীর মোহাম্মদপুর টাউন হল মাঠে মোহাম্মদপুর থানা ও ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে তিনি এ কথা বলেন।‘আওয়ামী লীগ জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে’, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এ মন্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, জনগণ নয়, সাম্প্রদায়িকতা
ও বিএনপির মিথ্যাচারের বিরুদ্ধে আওয়ামী লীগের অবস্থান। আওয়ামী লীগের জন্ম রাজপথে, রাজপথেই থাকবে, রাজপথ কখনো ছাড়বে না।সীতাকুণ্ডে সাম্প্রতিক অগ্নিকাণ্ডের ঘটনায় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, এটা নাশকতা নাকি দুর্ঘটনা সব তথ্য গোয়েন্দাদের কাছে রয়েছে। তদন্তের মাধ্যম সঠিক তথ্য বের হয়ে আসবে।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত