রবিবার, ৭ জুন ২০২৬
Journalists
শিরোনাম
রাজনীতি সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করায় মির্জাগঞ্জে আনন্দ মিছিল

সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করায় মির্জাগঞ্জে আনন্দ মিছিল

কামরুজ্জামান বাঁধন,মির্জাগঞ্জ,পটুয়াখালী :

বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক পদে এ্যাডভোকেট আফজাল হোসেনকে পুনরায় নির্বাচিত করায় আওয়ামীলীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে পটুয়াখালীর মির্জাগঞ্জে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরন করা হয়েছে। মির্জাগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের উদ্যোগে রবিবার সকাল এগারোটায় আনন্দ মিছিলটি উপজেলা পরিষদ থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মাঠে এক পথসভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামীলীগের সদস্য মোঃ মাসুদ রানা জালাল জোমাদ্দারের নেতৃত্বে আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও দেউলী সুবিদখালী ইউপি চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন খান,পটুয়াখালী জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ  আদনান হোসেন শাওন,উপজেলা শ্রমিক লীগের সাবেক সভাপতি মোঃ হাবিবুর রহমান,শ্রমিকলীগের সভাপতি নিজাম হাওলাদার,সাধারণ সম্পাদক মোঃ ফারুক হোসেন খান,ইউপি সদস্য ও আওয়ামীলীগ নেতা মোঃ মোশাররফ হোসেন, যুবলীগ নেতা শুভকংর দাস টুটুলসহ উপজেলা আওয়ামী লীগ,যুবলীগ,ছাত্রলীগ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আনন্দ মিছিল শেষে  উপস্থিত সকলের মধ্যে মিষ্টি বিতরন করা হয়।

খুঁজুন