শনিবার, ৬ জুন ২০২৬
Journalists
শিরোনাম
রাজনীতি শাওনের মৃত্যু ‘বিএনপির অবৈধ অস্ত্রের গুলিতে’

শাওনের মৃত্যু ‘বিএনপির অবৈধ অস্ত্রের গুলিতে’

 বুলবুল আহমেদ সোহেলঃ

নারায়ণগঞ্জে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় দুটি মামলা দায়ের করা হয়েছে। সরকারি কাজে বাঁধা ও পুলিশের ওপর হামলা ভাংচুরের ঘটনায় ৭১ জনের নাম উল্লেখ করে ৫ হাজার আসামী করে পুলিশ বাদি হয়ে একটি মামলা দায়ের করেছে। অপরদিকে সংঘর্ষের সময় নিহত শাওন নিহত হওয়ার ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করেছে তার ভাই মিলন প্রধান। এই এজাহারে বিএনপির নেতাকর্মীর ছোঁড়া অবৈধ গুলিতে শাওনের মৃত্যু হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। 

এজাহারে মিলন উল্লেখ করেন, তার ছোট ভাই শাওন ঘটনার দিন বেলা পৌনে ১২টায় নারায়ণগঞ্জ সদর থানার ২ নম্বর রেলগেট এলাকার পাকা রাস্তা দিয়ে যাচ্ছিল। ওই সময় বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ চলছিল। এক পর্যায়ে বিএনপি ও অঙ্গ-সংগঠনের পাঁচ হাজারের অধিক নেতাকর্মী  পুলিশের ওপর ইট-পাটকেল, ককটেল ও অবৈধ আগ্নেয়াস্ত্রের গুলি নিক্ষেপ করে। সেই অবৈধ অস্ত্রের গুলি ও ইটের আঘাতে শাওন আহত হয়ে রাস্তায় পড়ে যান। পরে তাকে সদর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে মিলন হাসপাতালে গিয়ে ভাইয়ের মরদেহ শনাক্ত করেন। 

তবে এই এজাহারের বিষয়ে কিছুই জানেন না বলে দাবি করছেন নিহত শাওনের আরেক ভাই ফরহাদ। তিনি বলেন মামলার বিষয়ে তার কিছুই জানি নেই। শুনেছি আমার আরেক ভাই মিলনকে নাকি বাদী করা হয়েছে। কিন্তু মামলায় কী লেখা হয়েছে আমরা পরিবারের কেউ এই ব্যাপারে কিছু জানি না। ফরহাদ বলেন ছবিতে আমরা দেখেছি, শাওনকে রক্তাক্ত অবস্থায় বিএনপির মিছিলের লোকজনই উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া)  হাসপাতালে নিয়ে গেছে।

তিনি বলেন কাদের গুলিতে আমার ভাই মারা গেছে সেটা পুলিশ সঠিক তদন্ত করলই বেরিয়ে আসবে মৃত্যুর জন্য কারা দায়ী। ।

এদিকে মামলার বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. অমীর খসরু বলেন, বৃহস্পতিবার রাতেই নিহতের ভাই মিলন প্রধান বাদী একটি হত্যা মামলা দায়ের করেছে। ভিডিও ফুটেজ দেখে শাওনের মৃত্যুর কারণ ও কারা এর সাথে জড়িত তা শনাক্ত করার চেষ্টা চলছে।  ময়নাতদন্তের  প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে কিসের আঘাতে তার মৃত্যু হয়েছে। মামলায় অজ্ঞাতনামা পাঁচ হাজার ব্যক্তিকে আসামি করা হয়েছে। তবে পুলিশ এখন পর্যন্ত এই মামলায় কাউকে গ্রেফতার করতে পারেনি বলে জানিয়েছে।

অপরদিকে শুক্রবার দুপুরে সরকারি কাজে বাঁধা ও পুলিশের ওপর হামলা ভাংচুরের ঘটনায় ৭১ জনের নাম উল্লেখ করে ৫ হাজার আসামী করে পুলিশ বাদি হয়ে একটি মামলা দায়ের করেছে। তিনি জানান ঘটনার পর ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই মামলায় তাদেরকে আদালতে প্রেরণ করা হবে। 

খুঁজুন