সরকারি
সাত কলেজকে চারটি ভাগে বিভক্ত করে পাঠদান ও গবেষণা কার্যক্রম পরিচালনা করা হবে বলে
জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মজিবুর রহমান। সচিবালয়ে এক
সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
মজিবুর
রহমান জানান, সাত কলেজকে স্কুল অব সাইন্স, স্কুল অব আর্টস ও হিউমেনিটিজ, স্কুল অব
বিজনেস স্টাডিজ, স্কুল অব ল এন্ড জাস্টিস এই চারটি ভাগে বিভক্ত করা হবে। বেগম
বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, ইডেন মহিলা কলেজ ও ঢাকা কলেজকে স্কুল অব সাইন্স,
সরকারি বাঙলা কলেজকে স্কুল অব আর্টস এন্ড হিউমেনিটিজ, সরকারি তিতুমীর কলেজকে স্কুল
অব বিজনেস স্টাডিজ এবং কবি নজরুল ও শহীদ সোহরাওয়ার্দী কলেজকে স্কুল অব ল এন্ড
জাস্টিসে পরিণত করা হচ্ছে। একজন প্রক্টরসহ ৭ কলেজে ১৪ জন ডেপুটি প্রক্টর থাকবেন।
সংবাদ
সম্মেলনে আরও জানানো হয়, কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের সব কার্যক্রম পরিচালিত হবে
একাডেমিক কাউন্সিল সিনেট ও সিন্ডিকেটের মাধ্যমে।
এ সময়
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশননে সদস্য তানজিম উদ্দিন খান জানান, সাত কলেজের বিভাগ
ও আসনের বিষয়ে এখনও চূড়ান্ত হয়নি। আসন্ন ভর্তি পরীক্ষা অন্তর্বর্তী প্রশাসন
পরিচালনা করবে। বিশ্ববিদ্যালয় হলে একাদশে ভর্তি করা হবে কিনা, তা তখনের প্রশাসন
সিদ্ধান্ত নেবে।
সাত কলেজের পাঠদানে নতুন কাঠামো ঘোষণা
সাত কলেজের পাঠদানে নতুন কাঠামো ঘোষণা
সরকারি সাত কলেজকে চারটি ভাগে বিভক্ত করে পাঠদান ও গবেষণা কার্যক্রম পরিচালনা করা হবে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মজিবুর রহমান। সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।মজিবুর রহমান জানান, সাত কলেজকে স্কুল অব সাইন্স, স্কুল অব আর্টস ও হিউমেনিটিজ, স্কুল অব বিজনেস স্টাডিজ, স্কুল অব ল এন্ড জাস্টিস এই চারটি ভাগে বিভক্ত
করা হবে। বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, ইডেন মহিলা কলেজ ও ঢাকা কলেজকে স্কুল অব সাইন্স, সরকারি বাঙলা কলেজকে স্কুল অব আর্টস এন্ড হিউমেনিটিজ, সরকারি তিতুমীর কলেজকে স্কুল অব বিজনেস স্টাডিজ এবং কবি নজরুল ও শহীদ সোহরাওয়ার্দী কলেজকে স্কুল অব ল এন্ড জাস্টিসে পরিণত করা হচ্ছে। একজন প্রক্টরসহ ৭ কলেজে ১৪ জন ডেপুটি প্রক্টর থাকবেন।সংবাদ
সম্মেলনে আরও জানানো হয়, কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের সব কার্যক্রম পরিচালিত হবে একাডেমিক কাউন্সিল সিনেট ও সিন্ডিকেটের মাধ্যমে। এ সময় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশননে সদস্য তানজিম উদ্দিন খান জানান, সাত কলেজের বিভাগ ও আসনের বিষয়ে এখনও চূড়ান্ত হয়নি। আসন্ন ভর্তি পরীক্ষা অন্তর্বর্তী প্রশাসন পরিচালনা করবে। বিশ্ববিদ্যালয় হলে একাদশে ভর্তি করা হবে কিনা, তা তখনের প্রশাসন সিদ্ধান্ত নেবে।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত