রবিবার, ৭ জুন ২০২৬
Journalists
শিরোনাম
রাজনীতি শায়েখে চরমোনাইর উপর হামলা সরকার পতন আন্দোলন শুরু

শায়েখে চরমোনাইর উপর হামলা সরকার পতন আন্দোলন শুরু

ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনের মেয়র প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম আজ ভোট চুরি ও পেশীশক্তির অনৈতিক প্রভাব বিস্তারের প্রতিবাদ করায় সন্ত্রাসীরা তাঁর উপর পাশবিক হামলা চালায়। শায়েখে চরমোনাইর উপর রক্তাক্ত হামলা সরকার পতনের আন্দোলনকে সুদূরপ্রসারী করল। সরকারের বিদায়ী ঘণ্টা বাজল।


বরিশাল সিটি নির্বাচনে শায়েখে চরমোনাইর উপর হামলার প্রতিবাদে দেশব্যাপী বিক্ষোভ মিছিল কর্মসূচির অংশ হিসেবে আজ বিকেলে ডিআইটি চত্বরে আয়োজিত বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ সভাপতির বক্তব্যে এ কথা গুলো বলেন।


সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, জেলা সভাপতি মাওলানা দ্বীন ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন জেলা ও মহানগরের সেক্রেটারি মুহা. জাহাঙ্গীর কবির ও সুলতান মাহমুদ সহ বিভিন্ন থানা ও ওয়ার্ড শাখার সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।


জেলা সভাপতি মাও. দ্বীন ইসলাম বলেন,আমাদের শায়েখের উপর হামলাকারী সন্ত্রাসীকে অনতিবিলম্বে গ্রেফতার পূর্বক শাস্তি না দেওয়া হয় এবং ভোট নিয়ে কোন কারচুপি করা হয় তাহলে পীর সাহেব চরমোনাইর নির্দেশে যেকোন কঠোর কর্মসূচি দিতে আমরা বাধ্য হব। 

ডিআইটি চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে নগরের প্রধান সড়ক প্রদক্ষিন করে।

খুঁজুন