শনিবার, ৬ জুন ২০২৬
Journalists
শিরোনাম
রাজনীতি সব ষড়যন্ত্রের জবাব দেবে আওয়ামী লীগ: কাদের

সব ষড়যন্ত্রের জবাব দেবে আওয়ামী লীগ: কাদের

আওয়ামী লীগ কাজের মধ্য দিয়ে বিএনপির সব ষড়যন্ত্রের জবাব দেবে বলে জানিয়েছেন, দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। একইসাথে দলের নেতাকর্মীদের মুজিব আদর্শে উদ্বুদ্ধ হবার নির্দেশও দেন তিনি।

 নোয়াখালী পৌর ও সদর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন ওবায়দুল কাদের। এসময় নির্বাচন সামনে রেখে দলের নেতাকর্মীদের সব বিভেদ ভুলে এক সাথে কাজ করার নির্দেশ দেন। এর আগে জাতীয় সঙ্গীত, জাতীয় ও দলীয় পতাকা উত্তেলনের মধ্য দিয়ে সম্মেলন উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন। সম্মেলনে উপস্থিত আছেন, নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্যসহ জেলা আওয়ামী লীগের নেতা কর্মীরা।

খুঁজুন