ঋতু পরিবর্তনের মাধ্যমে শীতের এই আগমনের মাঝে যে সময়টা থাকে, তখন থেকেই হাত-পা ও মুখে টান ধরা দেখা যায়। যা খুবই স্বাভাবিক। আর শীতের সময় তো হাত-পায়ে টান ধরা থেকে শুরু করে ত্বকের নানা সমস্যা রয়েছেই। এ কারণে এখনই ত্বকের প্রতি যত্নবান হওয়া প্রয়োজন।
শীতের আগমনী সময় ত্বকের বিশেষ যত্ন নিতে পারলে হাত-পা হয়ে উঠবে উজ্জ্বল। অনেক সময় ক্রিম ব্যবহার করলেও ত্বকের খসখসে ভাব দূর হয় না। এ জন্য মুখের মতোই হাত-পায়ের যত্ন নিতে হয়। এবার হাত-পায়ের যত্ন নেয়ার উপায়গুলো জেনে নেয়া যাক।
হ্যান্ডওয়াশে খেয়াল রাখা:
সারাদিন ব্যস্ত থাকা হয়। এ জন্য হাত পরিষ্কার রাখার জন্য একাধিকবার হ্যান্ডওয়াশ ব্যবহারের প্রয়োজন হয়। অ্যালকোহল অথবা কেমিক্যালযুক্ত হ্যান্ডওয়াশ ব্যবহার করা হলে হাতের স্বাভাবিক আদ্রতা নষ্ট হয়। তাই গ্লিসারিন বা অ্যালোভেরাযুক্ত মাইল্ড হ্যান্ডওয়াশ ব্যবহার করতে পারেন।
হাত ধোয়ার পর ময়েশ্চারাইজার:
হাত ধোয়ার সঙ্গে সঙ্গে ভালো মানের ক্রিম ব্যবহার করতে হবে। গ্লিসারিন বা নারকেল তেলযুক্ত ক্রিম ব্যবহারও করতে পারেন।
সানস্ক্রিন:
অনেকেই শুধু মুখে সানস্ক্রিন ব্যবহার করেন। মুখের মতো হাতেও ট্যান পরে, তাই প্রতিদিন ভালো এসপিএফ যুক্ত সানস্ক্রিন ব্যবহার করা উচিত।
স্ক্রাব:
প্রতি সপ্তাহে অন্তত একদিন স্ক্রাবিং করা প্রয়োজন। ভালো ব্র্যান্ডের স্ক্রাব কিনতে না পারলে চিনি বা নারকেল তেল মিশিয়েও হাতে তা ব্যবহার করতে পারেন।
গ্লাভস ব্যবহার:
ঘরের কাজে অনেক সময় ডিটারজেন্ট বা ডিস সোপ ক্লিনার ব্যবহার করতে হয়। ঠিক তখন তা সরাসরি হাতে লাগলে হাতের মসৃণভাব নষ্ট হয়। এ জন্য বাসা-বাড়ির কাজের সময় ধুলোবালি থেকে রক্ষায় হাতে সবসময় গ্লাভস ব্যবহার করবেন। এতে হাত সুরক্ষিত থাকবে।
হাইড্রেশন বজায়:
বাইরে থেকে যতই ক্রিম বা ময়েশ্চারাইজার ব্যবহার করুন না কেন, ত্বক যদি পানিশূন্য হয়, তাহলে ত্বকে টান ধরে। এ জন্য ত্বক ভালো রাখার জন্য প্রতিদিন পর্যাপ্ত পরিমাণ পানি পান করতে হবে।
শীতে হাত-পা মসৃণ ও উজ্জ্বলতা বাড়াবেন যেভাবে
শীতে হাত-পা মসৃণ ও উজ্জ্বলতা বাড়াবেন যেভাবে
ঋতু পরিবর্তনের মাধ্যমে শীতের এই আগমনের মাঝে যে সময়টা থাকে, তখন থেকেই হাত-পা ও মুখে টান ধরা দেখা যায়। যা খুবই স্বাভাবিক। আর শীতের সময় তো হাত-পায়ে টান ধরা থেকে শুরু করে ত্বকের নানা সমস্যা রয়েছেই। এ কারণে এখনই ত্বকের প্রতি যত্নবান হওয়া প্রয়োজন।শীতের আগমনী সময় ত্বকের বিশেষ যত্ন নিতে পারলে হাত-পা হয়ে উঠবে উজ্জ্বল। অনেক সময় ক্রিম ব্যবহার করলেও ত্বকের খসখসে ভাব দূর হয় না। এ জন্য মুখের মতোই হাত-পায়ের যত্ন নিতে হয়। এবার হাত-পায়ের যত্ন নেয়ার উপায়গুলো জেনে নেয়া যাক।হ্যান্ডওয়াশে খেয়াল রাখা:সারাদিন ব্যস্ত
থাকা হয়। এ জন্য হাত পরিষ্কার রাখার জন্য একাধিকবার হ্যান্ডওয়াশ ব্যবহারের প্রয়োজন হয়। অ্যালকোহল অথবা কেমিক্যালযুক্ত হ্যান্ডওয়াশ ব্যবহার করা হলে হাতের স্বাভাবিক আদ্রতা নষ্ট হয়। তাই গ্লিসারিন বা অ্যালোভেরাযুক্ত মাইল্ড হ্যান্ডওয়াশ ব্যবহার করতে পারেন।হাত ধোয়ার পর ময়েশ্চারাইজার:হাত ধোয়ার সঙ্গে সঙ্গে ভালো মানের ক্রিম ব্যবহার করতে হবে। গ্লিসারিন বা নারকেল তেলযুক্ত ক্রিম ব্যবহারও করতে পারেন।সানস্ক্রিন:অনেকেই শুধু মুখে সানস্ক্রিন ব্যবহার করেন। মুখের মতো হাতেও ট্যান পরে, তাই প্রতিদিন ভালো এসপিএফ যুক্ত সানস্ক্রিন ব্যবহার করা উচিত।স্ক্রাব:প্রতি সপ্তাহে অন্তত একদিন স্ক্রাবিং করা প্রয়োজন। ভালো ব্র্যান্ডের স্ক্রাব কিনতে না পারলে
চিনি বা নারকেল তেল মিশিয়েও হাতে তা ব্যবহার করতে পারেন।গ্লাভস ব্যবহার:ঘরের কাজে অনেক সময় ডিটারজেন্ট বা ডিস সোপ ক্লিনার ব্যবহার করতে হয়। ঠিক তখন তা সরাসরি হাতে লাগলে হাতের মসৃণভাব নষ্ট হয়। এ জন্য বাসা-বাড়ির কাজের সময় ধুলোবালি থেকে রক্ষায় হাতে সবসময় গ্লাভস ব্যবহার করবেন। এতে হাত সুরক্ষিত থাকবে।হাইড্রেশন বজায়:বাইরে থেকে যতই ক্রিম বা ময়েশ্চারাইজার ব্যবহার করুন না কেন, ত্বক যদি পানিশূন্য হয়, তাহলে ত্বকে টান ধরে। এ জন্য ত্বক ভালো রাখার জন্য প্রতিদিন পর্যাপ্ত পরিমাণ পানি পান করতে হবে।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত