বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে অবস্থান এবং আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন ভারতের প্রবীণ সাংবাদিক গৌতম লাহিড়ী। তিনি বলেছেন, শেখ হাসিনা বর্তমানে ভারতে একজন সম্মানিত ‘মেহমান’ হিসেবে রয়েছেন এবং তাঁর নেতৃত্ব বা দলীয় ভবিষ্যৎ নির্ধারণের বিষয়টি সম্পূর্ণই আওয়ামী লীগের নিজস্ব সিদ্ধান্ত
সম্প্রতি সাংবাদিক ফজলুল বারীর সঙ্গে এক সাক্ষাৎকারে দিল্লিতে বাংলাদেশের কূটনৈতিক তৎপরতা ও সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কথা বলতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
গৌতম লাহিড়ী বলেন, “শেখ হাসিনাকে ফেরত দেওয়া কিংবা তাঁর নেতৃত্ব পরিবর্তনের সিদ্ধান্ত ভারত নেবে না। এটি তাঁর দলীয় বিষয়। বাইরে বসে যারা এ নিয়ে নানা কথা বলছেন, তাদের বাস্তবতা বোঝা প্রয়োজন। ভারতের মাটিতে তিনি একজন সম্মানিত মেহমান, আর আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতির একটি অনস্বীকার্য বাস্তবতা।”
তিনি আরও উল্লেখ করেন, আওয়ামী লীগের দেশে একটি শক্তিশালী রাজনৈতিক ভিত্তি রয়েছে। বর্তমান পরিস্থিতিতে দলটি কিছুটা চাপে থাকলেও, রাজনৈতিক বাস্তবতায় তাদের ভূমিকা এখনও গুরুত্বপূর্ণ।
এছাড়া, শেখ হাসিনার নেতৃত্বে পরিবর্তন আসবে কি না, সে সিদ্ধান্তও দলীয় পর্যায়েই নির্ধারিত হবে বলে জানান তিনি। এ ক্ষেত্রে ভারতের ওপর কোনো ধরনের চাপ প্রয়োগ করে ফল পাওয়া যাবে না বলেও মন্তব্য করেন এই বিশ্লেষক।
কূটনৈতিক বিশ্লেষকদের মতে, বাংলাদেশের নতুন সরকারের প্রতিনিধিদের দিল্লি সফরের প্রেক্ষাপটে গৌতম লাহিড়ীর এই বক্তব্যগুলো বিশেষ গুরুত্ব বহন করছে। তাঁর মন্তব্যে স্পষ্ট হয়েছে, শেখ হাসিনার প্রতি ভারতের অবস্থান এখনো বন্ধুত্বপূর্ণ এবং প্রতিবেশী দেশের প্রতি সহযোগিতার নীতিতেই তারা অবিচল রয়েছে।
শেখ হাসিনা ভারতের ‘মেহমান’
শেখ হাসিনা ভারতের ‘মেহমান’
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে অবস্থান এবং আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন ভারতের প্রবীণ সাংবাদিক গৌতম লাহিড়ী। তিনি বলেছেন, শেখ হাসিনা বর্তমানে ভারতে একজন সম্মানিত ‘মেহমান’ হিসেবে রয়েছেন এবং তাঁর নেতৃত্ব বা দলীয় ভবিষ্যৎ নির্ধারণের বিষয়টি সম্পূর্ণই আওয়ামী লীগের নিজস্ব সিদ্ধান্তসম্প্রতি সাংবাদিক ফজলুল বারীর সঙ্গে এক সাক্ষাৎকারে দিল্লিতে বাংলাদেশের কূটনৈতিক তৎপরতা ও সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কথা বলতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।গৌতম লাহিড়ী বলেন,
“শেখ হাসিনাকে ফেরত দেওয়া কিংবা তাঁর নেতৃত্ব পরিবর্তনের সিদ্ধান্ত ভারত নেবে না। এটি তাঁর দলীয় বিষয়। বাইরে বসে যারা এ নিয়ে নানা কথা বলছেন, তাদের বাস্তবতা বোঝা প্রয়োজন। ভারতের মাটিতে তিনি একজন সম্মানিত মেহমান, আর আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতির একটি অনস্বীকার্য বাস্তবতা।”তিনি আরও উল্লেখ করেন, আওয়ামী লীগের দেশে একটি শক্তিশালী রাজনৈতিক ভিত্তি রয়েছে। বর্তমান পরিস্থিতিতে দলটি কিছুটা চাপে থাকলেও, রাজনৈতিক বাস্তবতায় তাদের ভূমিকা এখনও গুরুত্বপূর্ণ।এছাড়া, শেখ হাসিনার নেতৃত্বে পরিবর্তন
আসবে কি না, সে সিদ্ধান্তও দলীয় পর্যায়েই নির্ধারিত হবে বলে জানান তিনি। এ ক্ষেত্রে ভারতের ওপর কোনো ধরনের চাপ প্রয়োগ করে ফল পাওয়া যাবে না বলেও মন্তব্য করেন এই বিশ্লেষক।কূটনৈতিক বিশ্লেষকদের মতে, বাংলাদেশের নতুন সরকারের প্রতিনিধিদের দিল্লি সফরের প্রেক্ষাপটে গৌতম লাহিড়ীর এই বক্তব্যগুলো বিশেষ গুরুত্ব বহন করছে। তাঁর মন্তব্যে স্পষ্ট হয়েছে, শেখ হাসিনার প্রতি ভারতের অবস্থান এখনো বন্ধুত্বপূর্ণ এবং প্রতিবেশী দেশের প্রতি সহযোগিতার নীতিতেই তারা অবিচল রয়েছে।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত