রবিবার, ৭ জুন ২০২৬
Journalists
শিরোনাম
রাজনীতি শেখ হাসিনার পতন সুচিত হয়েছিল বিএনপির একযুগের ত্যাগে

শেখ হাসিনার পতন সুচিত হয়েছিল বিএনপির একযুগের ত্যাগে

গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে স্থায়ী কমিটির সদস্যদের নিয়ে দলের সংবাদ সম্মেলনে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

জুলাই গণহত্যায় ১৩ আগস্ট পর্যন্ত  ৮৭৫ জন শহীদ হয়েছেন এদেরমধ্যে ৪২২ জন বিএনপির রাজনীতির সাথে জড়িত।

শুরু থেকেই গণতন্ত্র পুনরুদ্ধারে শেখ হাসিনার ফ্যাসিবাদের বিরুদ্ধে বিএনপি কাজ করেছে।সকল রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হয়ে আগে দশ দফা যেটা পরে ৩১ দফায় পরিনত হয়েছিল। সেটারই চূড়ান্ত রূপ ছিলো এক দফার আন্দোলন।

শেখ হাসিনা হঠানো আন্দোলনে বিএনপির অবদান খাটো করে দেখার কোনো অবকাশ নেই।। খেয়াল করে দেখবেন আওয়ামী লীগ তাদের পতনের পেছনে বিএনপি দায়ী করে নানান বক্তব্য দিয়েছিল। তাদের পতন সুচিত হয়েছিল বিএনপির একযুগের ত্যাগে।  স্থায়ী কমিটির সদস্যসহ বিএনপির হাজার হাজার নেতারা কারাবরণ করেছে অনেকের নামে শতাধিক মামলা। হাবিবুন নবী সোহেলের নামে রেকর্ড ৪৫১ টি মামলা দেয়া হয়েছে। 

বিএনপিকে নিশ্চিহ্ন করতে গেলো ১৬ বছর নেতাকর্মীদের অকথ্য নির্বাচন করেছে। ব্যবসায়ী যারা বিএনপির রাজনীতি করেন তাদেরকে নানাভাবে হয়রানি করা হয়েছে। শুধু তাই নয় যারা বিএনপিকে সমর্থন করেছেন তাদের ওপরও নির্মম নির্যাতন করেছে। এগুলোই কি যথেষ্ট নয় যে শেখ হাসিনার পতন নিশ্চিত করতে বিএনপির ত্যাগ সবচেয়ে বেশি ছিলো?

পত্রিকায় বিএনপির আন্দোলনকে খাটো করে দেখিনোর চেষ্টা হচ্ছে। এখনো দেশকে ফ্যাসিবাদ মুক্ত করা যায়নি কারণ তারা অনেক ভেতরে ঢুকে বসে আছে। দায়িত্বশীল জায়গায় থেকেও অনেকে বিএনপির প্রতি অসম্মান করে বক্তব্য দিয়েছে। পত্রিকায় সংখলঘু নিয়ে আবারও প্রতিবেদনে দেখা যাচ্ছে এগুলো চক্রান্তের অংশ মনে করে বিএনপি।  

নির্বাচন কেন্দ্রীক সংস্কারের কথা বিএনপি স্পষ্ট করে বলেছে সব প্রতিষ্ঠানে সংস্কার কাজ এই সরকার চইলেও করতে পারবে না। সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে দ্রুত নির্বাচনের দিকে যাওয়া। যারা ফায়দা নিতে চায় তারা বিভিন্নভাবে বিএনপিকে খাটো করার জন্য বিএনপিকে আওয়ামী লীগের সাথে তুলনা করে কার্যত অথচ আওয়ামী লীগ গণতন্ত্র হত্যাকারী আর বিএনপি গণতন্ত্র প্রতিষ্ঠার দল।

খুঁজুন