শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে কারাবন্দী দলীয় নেতাকর্মীদের মুক্তির দাবিতেশরীয়তপুরে বিক্ষোভ মিছিল করেছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। আজ সোমবার বিকেলে ‘বাংলাদেশ স্টুডেন্টস লীগ’ নামে একটি ফেসবুক পেজে এ কর্মসূচি পালন করতে দেখা যায়। এ সংক্রান্ত ১ মিনিট ৩৯ মিনিটের একটি ভিডিও ক্লিপও ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
জানা গেছে, ১৯৮১ সাল থেকে ১৭ মে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন করে আসছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ উপলক্ষে ১৬ মে রাত থেকেই নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা শরীয়তপুরের বিভিন্ন এলাকায় বিভিন্ন কর্মসূচি পালন করে ফেসবুকে প্রচার করছে।
আজ সোমবার বিকেলে শরীয়তপুর-ঢাকা মহাসড়কে জেলা ছাত্রলীগের উদ্যোগে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে কারাবন্দী দলীয় নেতাকর্মীদের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করে নেতাকর্মীরা। এর ১ মিনিট ৩৯ সেকেন্ডের একটি ভিডিও ক্লিপ বিকেলে বাংলাদেশ স্টুডেন্টস লীগ নামে একটি সামাজিক যোগাযোগ ফেসবুক পেজে আপলোড করার পর ভাইরাল হয়ে যায়।
ভিডিও বিশ্লেষণ করলে দেখা যায়, এতে অনেকে মাস্ক পড়ে যোগ দিলেও বেশির ভাগ নেতাকর্মীর মুখেই মাক্স ছিল না। এসময় তারা "শেখ হাসিনা আসবে-বাংলাদেশ হাসাবে", "এই মুহূর্তে প্রয়োজন-শেখ হাসিনার প্রত্যাবর্তন"-সহ আরও অনেক শ্লোগান দিতে দেখা যায়।
এ বিষয়ে পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহআলম বলেন, ‘বিষয়টি জানা নেই। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।’
শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ছাত্রলীগের বিক্ষোভ
শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ছাত্রলীগের বিক্ষোভ
শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে কারাবন্দী দলীয় নেতাকর্মীদের মুক্তির দাবিতেশরীয়তপুরে বিক্ষোভ মিছিল করেছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। আজ সোমবার বিকেলে ‘বাংলাদেশ স্টুডেন্টস লীগ’ নামে একটি ফেসবুক পেজে এ কর্মসূচি পালন করতে দেখা যায়। এ সংক্রান্ত ১ মিনিট ৩৯ মিনিটের একটি ভিডিও ক্লিপও ফেসবুকে ছড়িয়ে পড়েছে।জানা গেছে, ১৯৮১ সাল থেকে ১৭ মে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন করে আসছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী
লীগ ও তাদের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ উপলক্ষে ১৬ মে রাত থেকেই নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা শরীয়তপুরের বিভিন্ন এলাকায় বিভিন্ন কর্মসূচি পালন করে ফেসবুকে প্রচার করছে।আজ সোমবার বিকেলে শরীয়তপুর-ঢাকা মহাসড়কে জেলা ছাত্রলীগের উদ্যোগে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে কারাবন্দী দলীয় নেতাকর্মীদের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করে নেতাকর্মীরা। এর ১ মিনিট ৩৯ সেকেন্ডের একটি ভিডিও ক্লিপ বিকেলে বাংলাদেশ স্টুডেন্টস লীগ নামে একটি সামাজিক
যোগাযোগ ফেসবুক পেজে আপলোড করার পর ভাইরাল হয়ে যায়।ভিডিও বিশ্লেষণ করলে দেখা যায়, এতে অনেকে মাস্ক পড়ে যোগ দিলেও বেশির ভাগ নেতাকর্মীর মুখেই মাক্স ছিল না। এসময় তারা "শেখ হাসিনা আসবে-বাংলাদেশ হাসাবে", "এই মুহূর্তে প্রয়োজন-শেখ হাসিনার প্রত্যাবর্তন"-সহ আরও অনেক শ্লোগান দিতে দেখা যায়।এ বিষয়ে পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহআলম বলেন, ‘বিষয়টি জানা নেই। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।’
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত