সেপ্টেম্বর মাসে দুই থেকে তিনটি লঘুচাপের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া এই মাসের কয়েকদিন দেশের কোথাও কোথাও বজ্রসহ বৃষ্টিরও আভাস দিয়েছে সরকারি সংস্থাটি। এক মাসের জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়।
আবহাওয়া অধিদফতরের পরিচালক মো. মমিনুল ইসলাম জানান, চলতি মাসে দেশে স্বাভাবিক বৃষ্টির সম্ভাবনা আছে। এছাড়া বঙ্গোপসাগরে দুই থেকে তিনটি মৌসুমি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি মৌসুমি নিম্নচাপে পরিণত হতে পারে।
মমিনুল ইসলাম আরও জানান, সেপ্টেম্বরে দেশের কোথাও কোথাও ৩ থেকে ৫ দিন ৩ বজ্রবৃষ্টি হতে পারে। এছাড়া দেশে বিচ্ছিন্নভাবে এক থেকে দুটি তাপপ্রবাহ বয়ে যেতে পারে। মাসজুড়ে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিক অপেক্ষা সামান্য বেশি থাকতে পারে।
নদ-নদীর অবস্থা সম্পর্কে তিনি জানান, সেপ্টেম্বর মাসে দেশের প্রধান নদ-নদীসমূহের স্বাভাবিক প্রবাহ বিরাজমান থাকতে পারে। তবে ভারী বৃষ্টিপাতজনিত কারণে দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল এবং দক্ষিণ-পূর্বাঞ্চলীয় অঞ্চলে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।
কৃষি আবহাওয়ার পূর্বাভাস জানান, এ মাসে দেশে দৈনিক গড় বাষ্পীভবন ৩ থেকে ৫ মিলিমিটার এবং গড় উজ্জ্বল সূর্যকিরণকাল ৫ থেকে ৭ ঘণ্টা থাকতে পারে।
সেপ্টেম্বরে দুই থেকে তিনটি লঘুচাপের আভাস
সেপ্টেম্বরে দুই থেকে তিনটি লঘুচাপের আভাস
সেপ্টেম্বর মাসে দুই থেকে তিনটি লঘুচাপের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া এই মাসের কয়েকদিন দেশের কোথাও কোথাও বজ্রসহ বৃষ্টিরও আভাস দিয়েছে সরকারি সংস্থাটি। এক মাসের জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়।আবহাওয়া অধিদফতরের পরিচালক মো. মমিনুল ইসলাম জানান, চলতি মাসে দেশে স্বাভাবিক বৃষ্টির সম্ভাবনা আছে। এছাড়া বঙ্গোপসাগরে দুই থেকে তিনটি মৌসুমি
লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি মৌসুমি নিম্নচাপে পরিণত হতে পারে।মমিনুল ইসলাম আরও জানান, সেপ্টেম্বরে দেশের কোথাও কোথাও ৩ থেকে ৫ দিন ৩ বজ্রবৃষ্টি হতে পারে। এছাড়া দেশে বিচ্ছিন্নভাবে এক থেকে দুটি তাপপ্রবাহ বয়ে যেতে পারে। মাসজুড়ে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিক অপেক্ষা সামান্য বেশি থাকতে পারে।নদ-নদীর অবস্থা সম্পর্কে তিনি
জানান, সেপ্টেম্বর মাসে দেশের প্রধান নদ-নদীসমূহের স্বাভাবিক প্রবাহ বিরাজমান থাকতে পারে। তবে ভারী বৃষ্টিপাতজনিত কারণে দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল এবং দক্ষিণ-পূর্বাঞ্চলীয় অঞ্চলে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।কৃষি আবহাওয়ার পূর্বাভাস জানান, এ মাসে দেশে দৈনিক গড় বাষ্পীভবন ৩ থেকে ৫ মিলিমিটার এবং গড় উজ্জ্বল সূর্যকিরণকাল ৫ থেকে ৭ ঘণ্টা থাকতে পারে।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত