শনিবার, ৬ জুন ২০২৬
Journalists
শিরোনাম
ধর্ম শেরমস্তপুর মাদ্রাসার ৩০ তম বার্ষিক ওয়াজ মাহফিল সম্পন্ন

শেরমস্তপুর মাদ্রাসার ৩০ তম বার্ষিক ওয়াজ মাহফিল সম্পন্ন

শফিউল আলম, স্টাফ রিপোর্টার :

মদীনাতুল উলূম হুসাইনিয়া পঞ্চগ্রাম শেরমস্তপুর মাদ্রাসার ৩০ তম বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার অন্যতম ধর্মীয় শিক্ষা  প্রতিষ্টান মদীনাতুল উলূম হুসাইনিয়া পঞ্চগ্রাম শেরমস্তপুর মাদ্রাসা। সংশ্লিষ্ট সূত্রে জানা যায় প্রতি বছরের ন্যায় ১১ ফেব্রুয়ারি একদিনের বার্ষিক ওয়াজ মাহফিলের আয়োজন হলেও বিভিন্ন জায়গা থেকে মানুষ দু-দি আগেই সমবেত হওয়া শুরু করে ফলে এ মাহফিল তিন দিনে রুপান্তরিত হয়। 

মাদরাসার মুহতামীম শায়খ মাও. আব্দুল কাদির, জানান দেশ ও জাতির কল্যাণে মদীনাতুল উলূম হুসাইনিয়া পঞ্চগ্রাম শেরমস্তপুর মাদ্রাসা সব সময় কাজ করে যাবে।

আর যাদের ত্যাগে এ প্রতিষ্টান প্রতিষ্ঠিত হয়েছে এবং  পরিচালনায় যারা সহযোগিতা করে যাচ্ছেন তাদের প্রতি তিনি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন। 

আযাদ দ্বীনি এদারায়ে বাংলাদেশ'র মহাসচিব

শায়খ মাওলানা আব্দুল বাসির এর

সভাপতিত্বে ও সহকারী শিক্ষা সচিব মাওলানা জাকারিয়া ও মাওলানা সুলতান আহমদের পরিচালনায় বার্ষিক  ওয়াজ মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আল্লামা আব্দুল হামিদ  পীর সাহেব মধুপুরী।

 প্রধান অতিথি’র বক্তব্যে তিনি বলেন, ‘ইসলাম শান্তির ধর্ম। যারা ধর্ম নিয়ে বিশৃঙ্খলা করে তারা ইসলাম ও জাতির শত্রু।

এছাড়াও তিনি তিন বিষয়ে গুরুত্ব আরোপ করেন, কখনো মিথ্যা কথা  বলা যাবে না, 

কাউকে ধোকা দেয়া যাবে না এবং কখনো কারো প্রতি জুলুম অত্যাচার করা যাবে না।

এ সময় উপস্থিত জনতা স্লোগান স্লোগানে দাবি জানান নবীর পরে নবী নাই সংসদে আইন চাই। 

আরো বক্তব্য রাখেন,টুকেরবাজার মাদ্রাসার মুহতামিম শায়খ মাওলানা আবদুল ওয়হহাব,

 মাওলানা ক্বারী রায়হান আহমদ, হাফিজ শাহ জাকারিয়া প্রমূখ।

খুঁজুন