রবিবার, ৭ জুন ২০২৬
Journalists
শিরোনাম
রাজনীতি ষড়যন্ত্রের পথে নয়, গণতন্ত্রের পথেই হবে নির্বাচন

ষড়যন্ত্রের পথে নয়, গণতন্ত্রের পথেই হবে নির্বাচন

জহিরুল কবির আমজাদআওয়ামী লীগকে আবারো নেতৃত্বশূন্য করতে বিএনপি মাঠে নেমেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আবদুর রহমান বিএনপি নির্বাচনের আগে সন্ত্রাস-নৈরাজ্য সৃষ্টি করে জনমনে আতঙ্ক তৈরি করছে উল্লেখ করে নেতারা জানান, ষড়যন্ত্রের পথে নয় বরং গণতন্ত্রের পথে নির্বাচন হবে রাজধানীর বিভিন্ন স্থানে শান্তি সমাবেশে এসব কথা বলেন নেতারা

ষড়যন্ত্রের পথ পরিহার করে বিএনপিকে নির্বাচন আসার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক।

তিনি বলেন, নির্বাচন ছাড়া কোনো সরকার উৎখাত করা যাবে না। নির্বাচনই হল একমাত্র ক্ষমতা বদলের পথ। কাজেই যতই ষড়যন্ত্র করেন, সব ষড়যন্ত্রকে নসাৎ করে দিয়ে বাংলাদেশ এগিয়ে যাবে শেখ হাসিনার নেতৃত্বে।

শনিবার বিকেলে রাজধানীর মোহাম্মদপুরে টাউন হলে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত বিএনপি-জামায়াতের দেশবিরোধী ষড়যন্ত্র, নৈরাজ্য ও অপপ্রচারের প্রতিবাদে শান্তি সমাবেশে তিনি এসব কথা বলেন।

সরকারবিরোধী আন্দোলনের বিএনপি-জামায়াতের অগ্নি সন্ত্রাসের প্রসঙ্গ তুলে নানক বলেন, যারা হ্যাঁ-না ভোট করেছিল রাতের অন্ধকারে, যারা নিজেরা ভোট করে নিজেদেরকে নির্বাচিত ঘোষণা করেছিল বিরোধীদলকে ভোটকেন্দ্রে যেতে দেয়নি। সেই ওরা আমাদেরকে গণতন্ত্র শেখায়।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল আলমগীরের উদ্দেশ্যে তিনি বলেন, আপনাকে বলতে চাই, এই বাংলাদেশে আপনারা বহু ষড়যন্ত্র করেছেন। লন্ডনে বসে থাকা কুলাঙ্গার তারেক জাতীয়-আন্তর্জাতিক ষড়যন্ত্র করছে। সেই ষড়যন্ত্রের পর আপনারা তারিখ ঘোষণা করেছিলেন। ১০ ডিসেম্বরের পরে এই বাংলাদেশ চলবে খালেদা জিয়া আর তারেক রহমানের কথায়। সেই ১০ তারিখ পার হয়ে গেছে। দেশ চলছে শেখ হাসিনার নির্দেশে শেখ হাসিনার নেতৃত্বে বাংলার জনগণ রয়েছে।

সাবেক প্রতিমন্ত্রী নানক বলেন, কাজেই মির্জা ফখরুল সাহেব, যে রাজনীতিতে ষড়যন্ত্র করছেন, সেই ষড়যন্ত্রের পথকে পরিহার করে পরিত্যাগ করে গণতন্ত্রের পথে আসুন, নির্চবাচনের পথে আসুন।

১৪ বছর আগের বাংলাদেশ আর বর্তমানের বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রার চিত্র তুলে ধরে তিনি বলেন, ১৪ বছর আগের বাংলাদেশ ছিল মুখ থুবড়ে পড়া বাংলাদেশ। এখন বাংলাদেশ শেখ হাসিনার নেতৃত্বে ঘুরে দাঁড়িয়েছে। তাই আগামী নির্বাচন অবধি নেতাকর্মীদের সকল পরিস্থিতির মুখে সংযমের পরিচয় দিয়ে এগিয়ে যেতে হবে।

শান্তি সমাবেশ শেষে নেতাকর্মীরা এক বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি টাউন হল থেকে মোহাম্মদপুর বাসস্টান্ডের দিকে শেষ হয়।

খুঁজুন