শনিবার, ৬ জুন ২০২৬
Journalists
শিরোনাম
রাজনীতি সিলেটে বিএনপি নেতা খুন

সিলেটে বিএনপি নেতা খুন

সিলেটে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে খুন হয়েছেন বিএনপি নেতা আ ফ ম কামাল। রোববার রাত ৯ টার দিকে নগরের আম্বরখানা বড় বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

আ ফ ম কামাল সিলেট জেলা বিএনপির সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক এবং সিলেট জেলা ছাত্রদলের সাবেক প্রচার সম্পাদক। এছাড়া তিনি সিলেট ল কলেজ ছাত্র সংসদের নির্বাচিত জিএস ছিলেন। তার বাসা নগরের সুবিদবাজার এলাকায়।

ঘটনাস্থল থেকে সিলেট বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল জাকির বলেন, রোববার রাতে বড়বাজার এলাকায় আ ফ ম কামাল নিজের প্রাইভেটকারে বসা ছিলেন। এসময় মোটর সাইকেলে আসা দুজন দুর্বৃত্ত তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।

নিহতদের মরদেহ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে জানিয়ে ওসি বলেন, আমরা অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত সন্দেহে রাজু নামের এক ছাত্রদল নেতাকে আটক করেছি। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জড়িত অন্যদেরও গ্রেপ্তারে অভিযান চালাচ্ছি।

ঘটনার পরপরই ওসমানী হাসপাতাল এলাকায় বিক্ষোভ শুরু করেছে বিএনপি, ছাত্রদলের নেতা- কর্মীরা। তারা এ ঘটনার জন্য ছাত্রলীগকে দায়ী করে অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেফতারের দাবী জানান।

খুঁজুন