শনিবার, ৬ জুন ২০২৬
Journalists
শিরোনাম
রাজনীতি সিলেটে বিএনপির গণসমাবেশ

সিলেটে বিএনপির গণসমাবেশ

জ্বালানি তেলসহ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি, দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তিসহ বেশ কিছু দাবিতে সিলেট নগরীর সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে বিএনপির বিভাগীয় গণসমাবেশ আজ।

সকাল থেকেই খন্ড খন্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে আসছেন নেতাকর্মীরা। এরই মধ্যে হাজারো নেতা-কর্মী মাঠে অবস্থান নিয়েছেন ।বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। এছাড়া কেন্দ্রীয় নেতৃবৃন্দও সমাবেশে অংশ নেবেন। বিশৃঙ্খলা এড়াতে নগরীর প্রবেশপথসহ ১৯টি স্থানে পুলিশের চেকপোস্ট বাসানো হয়েছে। সমাবেশে ৪ লাখেরও বেশি নেতা-কর্মীর সমাগম হবে বলে আশা করছে দলটি।  

খুঁজুন