জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে জনগণের রায় নেওয়ার জন্য সংসদ নির্বাচনের দিন আলাদা ব্যালট রাখার কথা বলেছেন বলে জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক শেষে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়ার জন্য জাতীয় ঐকমত্য কমিশন সব রাজনৈতিক দলকে আলোচনার জন্য ডেকেছিলেন। বাস্তবায়নের প্রক্রিয়ায় একটা ফাইনাল স্টেজে আমরা আছি। সর্বশেষ যে রিকমেন্ডেশন জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কাছে প্রেরণ করা হবে, সেই বিষয়ে আমরা একটা চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারি। এ বিষয়ে আজকের আলাপ-আলোচনার মধ্য দিয়ে মোটামুটি চূড়ান্ত সিদ্ধান্তের দিকে মনে হয় আমরা এগোতে পেরেছি।
তিনি আরও বলেন, রেফারেন্ডামের যে প্রশ্নটা এসেছে, এটা মূলত আমাদের বিগত সভার প্রস্তাবের মধ্যে আমি একটা ইঙ্গিত দিয়েছিলাম। জুলাই জাতীয় সনদ গ্রহণ করার বিষয়ে এবং বাস্তবায়নের বিষয়ে জনগণের সম্মতি আছে কিনা, সেজন্য জনগণের কাছে আমরা যাই। আমরা এটা একটা রাজনৈতিক সভা, এখানে আমরা সব ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্যের মাধ্যমে গঠিত সব রাজনৈতিক দল, এখানে আমরা আলোচনা করেছি। কিন্তু তারপরও আমরা সব দল মিলে সমগ্র জনগোষ্ঠীকে রিপ্রেজেন্ট করি কিনা, এটা একটা প্রশ্ন।
সংসদ নির্বাচনের দিনই জুলাই সনদ নিয়ে গণরায় চাই
সংসদ নির্বাচনের দিনই জুলাই সনদ নিয়ে গণরায় চাই
জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে জনগণের রায় নেওয়ার জন্য সংসদ নির্বাচনের দিন আলাদা ব্যালট রাখার কথা বলেছেন বলে জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক শেষে তিনি এ কথা বলেন।তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়ার জন্য জাতীয় ঐকমত্য কমিশন সব রাজনৈতিক দলকে আলোচনার জন্য ডেকেছিলেন। বাস্তবায়নের প্রক্রিয়ায় একটা ফাইনাল স্টেজে
আমরা আছি। সর্বশেষ যে রিকমেন্ডেশন জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কাছে প্রেরণ করা হবে, সেই বিষয়ে আমরা একটা চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারি। এ বিষয়ে আজকের আলাপ-আলোচনার মধ্য দিয়ে মোটামুটি চূড়ান্ত সিদ্ধান্তের দিকে মনে হয় আমরা এগোতে পেরেছি।তিনি আরও বলেন, রেফারেন্ডামের যে প্রশ্নটা এসেছে, এটা মূলত আমাদের বিগত সভার প্রস্তাবের মধ্যে আমি একটা
ইঙ্গিত দিয়েছিলাম। জুলাই জাতীয় সনদ গ্রহণ করার বিষয়ে এবং বাস্তবায়নের বিষয়ে জনগণের সম্মতি আছে কিনা, সেজন্য জনগণের কাছে আমরা যাই। আমরা এটা একটা রাজনৈতিক সভা, এখানে আমরা সব ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্যের মাধ্যমে গঠিত সব রাজনৈতিক দল, এখানে আমরা আলোচনা করেছি। কিন্তু তারপরও আমরা সব দল মিলে সমগ্র জনগোষ্ঠীকে রিপ্রেজেন্ট করি কিনা, এটা একটা প্রশ্ন।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত