মাসুদ উল হাসান :
জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে শোক র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে বকশীগঞ্জ পৌর আওয়ামীলীগের উদ্যোগে বকশীগঞ্জ সরকারি কিয়ামত উল্লাহ কলেজ মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শোক দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামালপুর-১ আসনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী জেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ বিশিষ্ট সমাজসেবক নূর মোহাম্মদ। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বকশীগঞ্জ উপজেলা আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয়।
বকশীগঞ্জ পৌর আওয়ামীলীগের আহবায়ক জালাল উদ্দিনের সভাপতিত্বে ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান জাহিদুল ইসলাম তালুকদার জুমানের সঞ্চালনায় শোক সভায় বিশেষ অতিথি হিসেবে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বকশীগঞ্জ পৌর যুবলীগের আহবায়ক ও পৌর মেয়র আলহাজ্ব নজরুল ইসলাম সওদাগর,উপজেলা আওয়ামীলীগের সাবেক শ্রম বিষয়ক সম্পাদক আবদুল খালেক,সাবেক অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা হেলাল উদ্দিন খান,কামালপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাসান যোবায়ের হিটলার,নিলাক্ষিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন মিষ্টার, যুবলীগ নেতা মারুফ সিদ্দিকী,উপজেলা ছাত্রলীগের আহবায়ক রাজন মিয়া ও কলেজ ছাত্রলীগের আহবায়ক আরিফুজ্জামান প্রমূখ।
বকশীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয় তার বক্তব্যে বলেন, জামালপুর ১ আসনে জনপ্রিয় প্রার্থী নূর মোহাম্মদ। আপনারা সবাই নূর মোহাম্মদ ভাইয়ের জন্য দোয়া করবেন। আমার বিশ্বাস মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই আসনে এবার জনপ্রিয় প্রার্থী নূর মোহাম্মদ ভাইকে মনোনয়ন দিবেন। নৌকার পালে হাওয়া লাগাতে নূর মোহাম্মদের বিকল্প নেই বলে দাবি করেন তিনি। তিনি আরো বলেন,আপনারা যারা দীর্ঘদিন ক্ষমতায় আছেন তারা এখন ছেড়ে দেন। নতুনদের সূযোগ দেন। আমাদেরও কিছু চাওয়া পাওয়া আছে। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সবাইকে ঐক্যবদ্ধ থেকে নৌকার জয় নিশ্চিত করার আহবান জানান তিনি।
এ সময় উপস্থিত দলীয় নেতাকর্মীরা হাত তুলে নুর মোহাম্মদকে মনোনয়ন দেয়ার জোর দাবি জানান। নূর মোহাম্মদ নূর মোহাম্মদ স্লোগানে মুখরিত হয় কলেজ মাঠ।
সভা শেষে এক শোক র্যালি বের করা হয় । কলেজ মাঠ থেকে র্যালিটি বের হয়ে অনুষ্ঠানের প্রধান অতিথি জামালপুর-১ আসনে নৌকা প্রত্যাশী নূর মোহাম্মদের নেতৃত্বে শোক র্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। এ সময় অন্যান্যের মধ্যে উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মনিরুজ্জামান হিটলার, সাবেক সহ-সভাপতি ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম সাত্তার,সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ফজলুর রহমান খুদু,সাবেক তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক মেজবাহ উদ্দিন জুলফিকার,সাবেক সদস্য ইয়াছিন তালুকদার,মোশারফ হোসেন টারজান,নজরুল ইসলাম,মনিরুজ্জামান মনিরসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
শোক দিবস উপলক্ষে বকশীগঞ্জ পৌর, আ’লীগের আলোচনা সভা
শোক দিবস উপলক্ষে বকশীগঞ্জ পৌর, আ’লীগের আলোচনা সভা
মাসুদ উল হাসান :জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে শোক র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে বকশীগঞ্জ পৌর আওয়ামীলীগের উদ্যোগে বকশীগঞ্জ সরকারি কিয়ামত উল্লাহ কলেজ মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। শোক দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামালপুর-১ আসনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী জেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ বিশিষ্ট সমাজসেবক নূর মোহাম্মদ। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বকশীগঞ্জ উপজেলা আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয়। বকশীগঞ্জ পৌর আওয়ামীলীগের আহবায়ক জালাল উদ্দিনের সভাপতিত্বে ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান জাহিদুল ইসলাম তালুকদার জুমানের সঞ্চালনায় শোক সভায় বিশেষ অতিথি হিসেবে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বকশীগঞ্জ পৌর যুবলীগের আহবায়ক ও পৌর মেয়র আলহাজ্ব নজরুল ইসলাম সওদাগর,উপজেলা আওয়ামীলীগের সাবেক শ্রম বিষয়ক সম্পাদক আবদুল
খালেক,সাবেক অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা হেলাল উদ্দিন খান,কামালপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাসান যোবায়ের হিটলার,নিলাক্ষিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন মিষ্টার, যুবলীগ নেতা মারুফ সিদ্দিকী,উপজেলা ছাত্রলীগের আহবায়ক রাজন মিয়া ও কলেজ ছাত্রলীগের আহবায়ক আরিফুজ্জামান প্রমূখ। বকশীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয় তার বক্তব্যে বলেন, জামালপুর ১ আসনে জনপ্রিয় প্রার্থী নূর মোহাম্মদ। আপনারা সবাই নূর মোহাম্মদ ভাইয়ের জন্য দোয়া করবেন। আমার বিশ্বাস মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই আসনে এবার জনপ্রিয় প্রার্থী নূর মোহাম্মদ ভাইকে মনোনয়ন দিবেন। নৌকার পালে হাওয়া লাগাতে নূর মোহাম্মদের বিকল্প নেই বলে দাবি করেন তিনি। তিনি আরো বলেন,আপনারা যারা দীর্ঘদিন ক্ষমতায় আছেন তারা এখন ছেড়ে দেন। নতুনদের সূযোগ দেন। আমাদেরও কিছু চাওয়া পাওয়া আছে। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সবাইকে ঐক্যবদ্ধ
থেকে নৌকার জয় নিশ্চিত করার আহবান জানান তিনি। এ সময় উপস্থিত দলীয় নেতাকর্মীরা হাত তুলে নুর মোহাম্মদকে মনোনয়ন দেয়ার জোর দাবি জানান। নূর মোহাম্মদ নূর মোহাম্মদ স্লোগানে মুখরিত হয় কলেজ মাঠ। সভা শেষে এক শোক র্যালি বের করা হয় । কলেজ মাঠ থেকে র্যালিটি বের হয়ে অনুষ্ঠানের প্রধান অতিথি জামালপুর-১ আসনে নৌকা প্রত্যাশী নূর মোহাম্মদের নেতৃত্বে শোক র্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। এ সময় অন্যান্যের মধ্যে উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মনিরুজ্জামান হিটলার, সাবেক সহ-সভাপতি ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম সাত্তার,সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ফজলুর রহমান খুদু,সাবেক তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক মেজবাহ উদ্দিন জুলফিকার,সাবেক সদস্য ইয়াছিন তালুকদার,মোশারফ হোসেন টারজান,নজরুল ইসলাম,মনিরুজ্জামান মনিরসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত