শহিদুল ইসলাম জি এম মিঠন, সিনিয়র রিপোর্টার :
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ১৫ আগস্ট মঙ্গলবার নওগাঁয় চিকিৎসকদের উদ্যোগে আলোচনা সভা, ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে নওগাঁ জেলা সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। চিকিৎসকদের সংগঠন বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন -বিএমএ ও স্বাধীনতা চিকিৎসক পরিষদ -স্বাচিপ এসব আয়োজন করে।
আলোচসভায় প্রধান অতিথি ছিলেন, নওগাঁ মেডিকেল কলেজ এর অধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোঃ বুলবুল হাসান।
বিশেষ অতিথি ছিলেন, নওগাঁ সদর আধুনিক হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ জাহিদ নজরুল ইসলাম, স্বাচিপের সাধারণ সম্পাদক ডাঃ এএস রেজাউল মাহমুদ, বিএমএ নওগাঁ জেলা শাখার সাধারণ সম্পাদক ডাঃ মাহবুব আলম সিদ্দীকি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবুল কালাম আজাদ। এছাড়া প্রবীন চিকিৎসক ময়নুল হক দুলদুল, নওগাঁর ডেপুটি সিভিল সার্জন ডাঃ মুনীর আলী আকন্দ অন্যান্য চিকিৎস বক্তব্য রাখেন।
সকাল ১১ টা থেকে বিকেল পর্যন্ত বিনা মূল্যে মানুষকে চিকিৎসা সেবা ও ওষুধ দেওয়া হয়। ক্যাম্পে নওগাঁ মেডিকেল কলেজ, আধুনিক হাসপাতাল সহ স্বাস্থ্য বিভাগের মেডিসিন, বক্ষব্যাধি, কার্ডিওলজি, চর্ম ও যৌন, ডায়াবেটিস ও হরমন, নেফ্রোলজি বা কিডনী রোগ, মনোরোগ, শিশু মেডিসিন, শিশু সার্জারী, গাইনী এন্ড অবস্, নাক-কান-গলা, চক্ষু রোগ, অর্থোপেডিক্স, ইউএনটিসহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারগণ চিকিৎসা প্রদান করেন।
আয়োজকরা জানান, কয়েক দিন ধরে প্রচারাভিযান চালানোর ফলে শত-শত মানুষ চিকিৎসা সেবা ও পরামর্শ নিতে আসেন। বিনামূল্যে চিকিৎসা সেবাসহ ওষুধ পেয়ে উপকৃত ও খুশি হোন মানুষ। এভাবে বিনামূলে্য মানুষের পাশে দাঁড়াকে আগামী দিনে আরো বড় পরিসরে আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন চিকিৎসকরা।
শোক দিবসে চিকিৎসকদের 'উদ্যোগে' ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
শোক দিবসে চিকিৎসকদের 'উদ্যোগে' ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
শহিদুল ইসলাম জি এম মিঠন, সিনিয়র রিপোর্টার :জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ১৫ আগস্ট মঙ্গলবার নওগাঁয় চিকিৎসকদের উদ্যোগে আলোচনা সভা, ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ করা হয়েছে।মঙ্গলবার দুপুরে নওগাঁ জেলা সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। চিকিৎসকদের সংগঠন বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন -বিএমএ ও স্বাধীনতা চিকিৎসক পরিষদ -স্বাচিপ এসব আয়োজন করে।আলোচসভায় প্রধান অতিথি ছিলেন, নওগাঁ মেডিকেল কলেজ এর অধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোঃ বুলবুল হাসান। বিশেষ অতিথি ছিলেন,
নওগাঁ সদর আধুনিক হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ জাহিদ নজরুল ইসলাম, স্বাচিপের সাধারণ সম্পাদক ডাঃ এএস রেজাউল মাহমুদ, বিএমএ নওগাঁ জেলা শাখার সাধারণ সম্পাদক ডাঃ মাহবুব আলম সিদ্দীকি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবুল কালাম আজাদ। এছাড়া প্রবীন চিকিৎসক ময়নুল হক দুলদুল, নওগাঁর ডেপুটি সিভিল সার্জন ডাঃ মুনীর আলী আকন্দ অন্যান্য চিকিৎস বক্তব্য রাখেন।সকাল ১১ টা থেকে বিকেল পর্যন্ত বিনা মূল্যে মানুষকে চিকিৎসা সেবা ও ওষুধ দেওয়া হয়। ক্যাম্পে নওগাঁ মেডিকেল কলেজ, আধুনিক হাসপাতাল সহ স্বাস্থ্য বিভাগের
মেডিসিন, বক্ষব্যাধি, কার্ডিওলজি, চর্ম ও যৌন, ডায়াবেটিস ও হরমন, নেফ্রোলজি বা কিডনী রোগ, মনোরোগ, শিশু মেডিসিন, শিশু সার্জারী, গাইনী এন্ড অবস্, নাক-কান-গলা, চক্ষু রোগ, অর্থোপেডিক্স, ইউএনটিসহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারগণ চিকিৎসা প্রদান করেন।আয়োজকরা জানান, কয়েক দিন ধরে প্রচারাভিযান চালানোর ফলে শত-শত মানুষ চিকিৎসা সেবা ও পরামর্শ নিতে আসেন। বিনামূল্যে চিকিৎসা সেবাসহ ওষুধ পেয়ে উপকৃত ও খুশি হোন মানুষ। এভাবে বিনামূলে্য মানুষের পাশে দাঁড়াকে আগামী দিনে আরো বড় পরিসরে আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন চিকিৎসকরা।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত