রবিবার, ৭ জুন ২০২৬
Journalists
শিরোনাম
রাজনীতি শোক দিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

শোক দিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মাহবুবুল আলম রিপন (স্টাফ রিপোর্টার) :

ঢাকার ধামরাইয়ে কাওয়ালীপাড়া বাজারে জাতীয় শোক দিবসের  আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে  নেতাকর্মীসহ হাজার হাজার সাধারণ মানুষের উপস্থিতি লক্ষ্য করা গেছে।

শনিবার(২৬ আগস্ট) উপজেলার কাওয়ালীপাড়া বাজার আঞ্চলিক  আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের  উদ্যোগে কাওয়ালীপাড়া( নবগ্রাম) বাজার এলাকায়  এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

 স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ঢাকা জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর  আহমদ- এমপি'র  আহবানে  এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

কুশুরা  ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও  চেয়ারম্যান মুক্তিযোদ্ধা নুরুজ্জামানের  সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন  স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ঢাকা জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ-এমপি। 

এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে   জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক কর্মময় আদর্শ  জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন।

সেইসাথে তিনি বর্তমান আওয়ামী লীগ সরকার তথা  প্রধানমন্ত্রী  জননেত্রী শেখ হাসিনার বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ড উপস্থিত সকলের মাঝে তুলে ধরে বলেন আবার নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনাকে বিজয়ী করতে হবে। তবেই দেশে উন্নয়নের ধারা অব্যাহত থাকবে। 

অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আলহাজ্ব গোলাম কবির।

 বিশেষ অতিথির বক্তব্য রাখেন , আওয়ামী লীগ নেতা এনামুল হক আইয়ুব, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সিরাজ উদ্দিন, আওয়ামীলীগ নেতা খালেদ মাসুদ খান লাল্টু, মহিলা ভাইস  চেয়ারম্যান এ্যাড, সোহানা জেসমিন মুক্তা, বালিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আহমদ হোসেন, আওয়ামীলীগ নেতা হাজী আব্দুল  মান্নান,গাঙ্গুটিয়া ইউনিয়ন  আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদের কোম্পানিসহ  অন্যান্য নেতৃবৃন্দ। 

 আলোচনা সভা ও দোয়া মাহফিল শেষে উপস্থিত সকলের  মাঝে খাবার হিসেবে খিচুরি দেয়া হয়।

খুঁজুন