শনিবার, ৬ জুন ২০২৬
Journalists
শিরোনাম
রাজনীতি শওনকে নয় গণতন্ত্রকে হত্যা করেছে সরকার - মীর্জা ফখরুল

শওনকে নয় গণতন্ত্রকে হত্যা করেছে সরকার - মীর্জা ফখরুল

বুলবুল আহমেদ সোহেলঃ

বিএনপির মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন,শাওন কে হত্যা শুধু ব্যক্তি নয় একটি আদর্শকে হত্যা করা হয়েছে। গণতান্ত্রিক আন্দোলন সংগ্রাম কে হত্যা করা হয়েছে। তিনি বলেন, এখন বলা হচ্ছে শাওন নাকি যুবদলের কর্মী নন যুবলীগ করেন। আমি বলি, সে যাই করুক তাকেতো হত্যা করা যাবেনা। এ ফ্যাসিবাদী সরকার হত্যা, গুম করে আন্দোলনকে দমিয়ে রাখতে চায়।তিনি বলেন পুলিশ আমাদের শত্রু নয়, আপনারা কারো হুকুম পালন করবেন না। বৃহস্পতিবার গুলিবিদ্ধ হয়ে নিহত শাওনের বাড়ীতে এসে এসব কথা বলেন।

শাওন যুবদলের রাজনীতি করতেন মন্তব্য করে মীর্জা ফখরুল বলেন, শাওন যুবদলের রাজনীতি করতো এবং যুবদলের কর্মী ছিল সেটাও প্রমাণিত হয়েছে। তিনি বলেন, যদি সে রাজনীতি নাও করে তাও একজনকে প্রকাশ্য দিবালোকে গুলি করে মেরে ফেলার কোনো অধিকার পুলিশের নেই। পুলিশ মিথ্যাচার করছে। পুলিশের গুলিতেই শাওনের মৃত্যু হয়েছে, এটা প্রমাণিত। শাওনকে হত্যার দায় তারা কোনোভাবেই অস্বীকার করতে পারে না।

নেতাকর্মীদের শান্ত থাকার আহবান জানিয়ে তিনি বলেন, শান্তিপূর্ণ কর্মসূচি পালন করতে হবে। আন্দোলনের মাধ্যমে এই সরকারকে বিদায় করতে হবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন- বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু, জেলা বিএনপির আহবায়ক মনিরুল ইসলাম রবি,  নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু ও ফতুল্লা থানা বিএনপির আহ্বায়ক জাহিদ হাসান রোজেল।

উল্লেখ, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় নগরীর ২নং রেলগেইট এলাকায় বিএনপির ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানের শুরুতে নারায়ণগঞ্জ বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে শাওন (২০) গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন।

এদিকে অতিরিক্ত পুলিশ সুপার আমির খসরু জানালেন। নিহতের ভাই মিলন প্রধান বাদি হয়ে একটি  হত্যা মামলা দায়ের করেছে। পুলিশের ওপর হামলার ঘটনায় আরো একটি মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় ১০জনকে গ্রেপ্তার করা হয়েছে। শাওন কিসের আঘাতে নিহত হয়েছে তা ময়নাতদন্তের রিপোর্ট পেলে বলা যাবে।

খুঁজুন