সরকার একটি দলের ফাঁদে পা দিয়েছে এবং সংস্কারকে গুরুত্বহীন করে ফেলেছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের। ১৪ নভেম্বর রাজধানীর মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে জামায়াতসহ যুগপৎ আন্দোলনে থাকা আট দলের পক্ষ থেকে আয়োজিত এক সংবাদ সম্মেলন এ মন্তব্য করেন তিনি।
গতকাল বৃহস্পতিবার জাতির উদ্দেশে দেয়া প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের ভাষণের প্রতিক্রিয়া জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেন, এই সরকার একটি দলকে ক্ষমতায় আনার প্রচেষ্টা চালাচ্ছে। সরকারের তিনজন উপদেষ্টা প্রধান উপদেষ্টাকে ভুল বার্তা দেয়ার চেষ্টা করছেন। এমন পরিস্থিতিতে এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হওয়া সম্ভব নয়।
তিনি বলেন, গণভোট জাতীয় নির্বাচনের আগে হতে হবে। কারণ গণভোট ও জাতীয় নির্বাচন দুইটা আলাদা বিষয়। গণভোট যদি একই দিনে হয়, তাহলে সংস্কারের ইস্যুটি সেদিন গুরুত্বহীন হয়ে যাবে। খুব কম লোকই এই ভোট দেয়ার বিষয়ে আগ্রহী হবে।
সরকার একটি দলের ফাঁদে পা দিয়েছে: তাহের
সরকার একটি দলের ফাঁদে পা দিয়েছে: তাহের
সরকার একটি দলের ফাঁদে পা দিয়েছে এবং সংস্কারকে গুরুত্বহীন করে ফেলেছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের। ১৪ নভেম্বর রাজধানীর মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে জামায়াতসহ যুগপৎ আন্দোলনে থাকা আট দলের পক্ষ থেকে আয়োজিত এক সংবাদ সম্মেলন এ মন্তব্য করেন
তিনি।গতকাল বৃহস্পতিবার জাতির উদ্দেশে দেয়া প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের ভাষণের প্রতিক্রিয়া জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেন, এই সরকার একটি দলকে ক্ষমতায় আনার প্রচেষ্টা চালাচ্ছে। সরকারের তিনজন উপদেষ্টা প্রধান উপদেষ্টাকে ভুল বার্তা দেয়ার চেষ্টা করছেন। এমন পরিস্থিতিতে
এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হওয়া সম্ভব নয়।তিনি বলেন, গণভোট জাতীয় নির্বাচনের আগে হতে হবে। কারণ গণভোট ও জাতীয় নির্বাচন দুইটা আলাদা বিষয়। গণভোট যদি একই দিনে হয়, তাহলে সংস্কারের ইস্যুটি সেদিন গুরুত্বহীন হয়ে যাবে। খুব কম লোকই এই ভোট দেয়ার বিষয়ে আগ্রহী হবে।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত